ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ

রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০১:১৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০১:১৪:৪৮ পূর্বাহ্ন
রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী নগর বিএনপির নবনির্বাচিত সভাপতির সঙ্গে আল মামুনের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি মামুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খান।

রবিবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে নগরীর আলোকার মোড়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আল মামুন খান নবনির্বাচিত সভাপতি মামুন অর রশিদকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এতে পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা ছাড়াও নগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

মামুন অর রশিদ সৌজন্য সাক্ষাতের জন্য আল মামুন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের ঐক্যই বিএনপিকে আরও শক্ত ভিত্তিতে দাঁড় করাতে পারে। নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আল মামুন খান বলেন, দলের কঠিন সময়ে সাহসী ও দৃঢ় নেতৃত্ব দিয়ে রাজশাহীতে বিএনপিকে সংগঠিত রেখেছেন মামুন অর রশিদ। আন্দোলন-সংগ্রাম থেকে সাংগঠনিক কর্মকাণ্ড- সবক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবনির্বাচিত সভাপতি হিসেবে তার নেতৃত্বে নগর বিএনপি নতুন উদ্দীপনা পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে আল মামুন খান বলেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে রাজশাহী নগর বিএনপির নেতাকর্মীরা মামুন অর রশিদের নেতৃত্বে একসঙ্গে কাজ করবেন। তার নেতৃত্বে নগর বিএনপি আরও সুসংগঠিত ও মাঠে আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে দুই নেতা দলের ভবিষ্যৎ কর্মকৌশল ও রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, গতকাল শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুন অর রশিদকে সভাপতি এবং নগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক