ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

গাজীপুর থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৬:০৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৬:০৪:৫৭ অপরাহ্ন
গাজীপুর থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার গাজীপুর থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মূলহোতা শাওন গ্রেফতার
নওগাঁর নিয়ামতপুর থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর একটি যৌথ দল।
শনিবার ভোরে অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং অপহরণের মূলহোতা শাওনকে গ্রেফতার করে।

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, কিশোরী (১৬) নওগাঁ নিয়ামতপুর সরকারি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। একই এলাকার শাওন নামের এক যুবক তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিশোরী তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৫ সেপ্টেম্বর কলেজ ছুটির পর বাড়ি ফেরার পথে বিকাল ৪টার দিকে শাওন ও তার সহযোগীরা জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে অপহরণ করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর নওগাঁর নিয়ামতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী এবং সিপিসি-২, র‌্যাব-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানিক দল রবিবার ভোর পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানাধীন বড় দেওড়া শিংবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধারসহ মামলার প্রধান আসামি শাওনকে গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার শাওন অপহরণের কথা স্বীকার করেছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জণ্য নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড