ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

শাহরুখের জন্মদিনে সারপ্রাইজ উপহার, অবশেষে প্রকাশ্যে এল 'কিং'-এর টিজার!

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:৫৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:৫৯:১১ অপরাহ্ন
শাহরুখের জন্মদিনে সারপ্রাইজ উপহার, অবশেষে প্রকাশ্যে এল 'কিং'-এর টিজার! ছবি: সংগৃহীত
শাহরুখ খান মানেই ম্যাজিক। জন্মদিন মানেই এক উৎসব, এক আবেগ। সেই ম্যাজিকই ফের ছড়িয়ে পড়ল পর্দায়। যখন জন্মদিনের সকালে ‘কিং খান’-এর নতুন ছবির টিজার ঝলক দেখল বিশ্ব। মন্নতের বাইরে হাজারো ভক্তের কোলাহল, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সব কিছুর মাঝেই শাহরুখ দিলেন ভক্তদের সবচেয়ে বড় উপহার।

ফলে অপেক্ষার অবসান। শাহরুখের জন্মদিনের সকালেই মিলল ভক্তদের সবচেয়ে বড় উপহার। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল তাঁর আসন্ন ছবির টিজার। জন্মদিনের সকালে এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে উন্মাদনা।

বহুদিন ধরেই গুঞ্জন চলছিল। শাহরুখের জন্মদিনেই নাকি নতুন ছবির ঝলক দেখা যাবে। অবশেষে তাই-ই সত্যি হল। সকালেই প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ করা হয় ছবির প্রথম টিজার, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এই ছবির পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এর আগে তাঁর সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি ঝড় তুলেছিল বক্স অফিসে। ‘জওয়ান’-এর পর ফের সেই অ্যাকশন ম্যাজিক ফিরবে পর্দায়, এমনটাই আশা ভক্তদের।

গত দু’বছর ধরে নতুন কোনও ছবি মুক্তি পায়নি বলিউডের ‘বাদশা’র। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর তাই এই নতুন টিজার যেন ভক্তদের কাছে জন্মদিনের সবচেয়ে বড় উপহার। অনুরাগীদের একটাই কথা, “কিং ফিরছে, ফের জমে উঠবে সিনেমার মঞ্চ!”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা