ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

বাবরের আরেকটি রেকর্ডের দিনে সিরিজ জিতলো পাকিস্তান

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:৫০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:৫০:৪৮ অপরাহ্ন
বাবরের আরেকটি রেকর্ডের দিনে সিরিজ জিতলো পাকিস্তান ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। ১১ রানের অপরাজিত ইনিংস খেলে রোহিতকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক বনে যান বাবর।

শনিবার (১ নভেম্বর) তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে আরেকটি রেকর্ড গড়েছেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও সর্বোচ্চ ফিফটির মালিক এই পাকিস্তানি ব্যাটার। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন কোহলির সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন তিনি। ৪০তম ফিফটি করে কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি।

বাবর আজমের এমন রেকর্ডের দিনে ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। আর এই জয়ে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে সিরিজ হারালো সালমান আগার দল। 

টস হেরে প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপরই ক্রিজে আসেন বাবর।

দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে আরও ৭৬ রানের জুটি গড়েন। এতেই জয়ের ভীত পায় পাকিস্তান। ৪৭ বলে ৬৮ রান করে আউট হন বাবর। শেষ পর্যন্ত ৬ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় পাকিস্তান।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু