ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

ফুলবাড়ী ২৯ বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ, আটক ১

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:৪৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:৪৬:১২ অপরাহ্ন
ফুলবাড়ী ২৯ বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ ফুলবাড়ী ২৯ বিজিবি’র এক মাসের অভিযানে সাড়ে ২৭ লাখ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ, আটক ১
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত এক মাসে দায়িত্বপূর্ণ সীমান্তে অভিযান চালিয়ে একজন চোরাকারবারীকে আটকসহ ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকার মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ করেছে।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ করেছে। একই সময়ে একজন চোরাকারবারীকেও আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালানী পণ্যের ২০৮ বোতল বিদেশি মদ, ২৭ হাজার ৭৫৭ পিচ ভারতীয় নেশা জাতীয় বড়ি, ১ হাজার ৩৯৮ পিচ ইঞ্জেকশন, ১৯ বোতল ফেন্সিডিল, ৬৪ বোতল স্কফ সিরাপ, ৩০ প্যাকেট কীটনাশক ওষুধ, ২ হাজার ১৭৬ বোতল যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন  প্রকার প্রসাধন সামগ্রী রয়েছে।

এছাড়াও গত ১৬ অক্টোবর ব্যাটালিয়নের অধিন উপজেলার রুদ্রানী গ্রামের মাদক কারবারী হানিফ সরকারকে (৩৬) আটক করা হয়। একইভাবে ৩১ অক্টোবর বড়গ্রাম সীমানে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় সিরাপ এবং একই দিন বনতারা সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ২৫ পিচ ভারতীয় নেশা জাতীয় বড়ি জব্দ করা হয়। এক মাসে জব্দকৃত চোরাচালানী পণ্যের মূল্য ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার জানান, গত অক্টোবর মাসে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একজন চোরাকারবারীকে আটকসহ ২৭ লাখ ৪৪ হাজার ৬০ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের বিজিবি সদস্য কঠোর অবস্থানে থেকে নজরদারী রেখেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক