ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

রোজের কোন কোন ওষুধের কারণেই চরম ক্ষতি হচ্ছে লিভারের

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:২৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:২৪:০০ অপরাহ্ন
রোজের কোন কোন ওষুধের কারণেই চরম ক্ষতি হচ্ছে লিভারের প্রতিকী ছবি
শরীর খারাপ হল কি হল না, হাত চলে যায় ইন্টারনেটে। দ্রুত হাতে নিজের উপসর্গগুলি লিখে নেটদুনিয়ায় সমাধান হাতড়ান অনেকেই। চিকিৎসকের কাছে না গিয়েও যদি ওষুধ বা পথ্য জেনে নেওয়া যায়, তা হলে ক্ষতি কী! সময় বাঁচে, আর পকেটও। জ্বর-পেটখারাপ-মাথা ব্যথা হলে এক দিন বা দু’দিনের ওষুধ কিনে নেওয়া হয়। সমস্যা মিটে গেলে ওষুধ খাওয়া অপ্রয়োজন বলে মনে হয়। ফলে কোর্স শেষ না করেই ওষুধ বন্ধ। তাতে রোগ সারল ঠিকই, কিন্তু সমস্যাটা গোড়া থেকে নির্মূল হল কি? এই যে অহরহ এত ওষুধ খাওয়ার প্রবণতা, তাতেই বারোটা বাজছে লিভারের। পেটের সমস্যা যেন ক্রনিক হয়ে যাচ্ছে। রোজের চেনা কিছু ওষুধই অতিরিক্ত খেয়ে ফেলার কারণে এই বিপদ ঘনাচ্ছে বলে দাবি করা হয়েছে একাধিক গবেষণায়।

সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এ সংক্রান্ত একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানেই বেরিয়ে এসেছে এমন তথ্য। তারা দেখিয়েছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া ইচ্ছেমতো ভুল ওষুধ খেয়ে অসুস্থ হচ্ছেন অনেকেই। তা থেকে প্রাণহানির ঘটনাও ঘটছে। এমন কিছু ওষুধ আছে, যেগুলি চিকিৎসকের পরামর্শে ও সঠিক ডোজ়ে না খেলে লিভারের ক্ষতি হবে। হজম সংক্রান্ত সমস্যা সারবেই না। ফলে ধীরে ধীরে তা ‘মেটাবলিক সিনড্রোম’-এর দিকে বাঁক নেবে।

গ্যাস-অম্বলের ওষুধ দিয়েই শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে অম্বল কমানোর ওষুধ খেয়ে ফেলা অনেকেরই অভ্যাস। তার পর সারা দিন ইচ্ছামতো খাবার খেলেও অম্বল হবে না, চনমনে খিদেও পাবে। এমন ওষুধ দিনের পর দিন খেয়ে গেলে লিভারের সমস্যা কেউ ঠেকাতে পারবে না। আমেরিকান সোসাইটি অফ মাইক্রোবায়োলজি থেকে প্রকাশিত একটি জার্নালে লেখা হয়েছে, ‘পিপিআই’ বা ‘প্রোটন পাম্প ইনহিবিটর’ অর্থাৎ ওমিপ্রাজোল গোত্রের ওষুধ নিয়ম মেনে না খেলে অপুষ্টি, রক্তাল্পতা, ভিটামিন বি১২–র ঘাটতি হয়। নিয়মিত খেলে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ কমে ক্ষতিকর জীবাণুর বাড়বাড়ন্ত হয়৷ ডায়েরিয়া হয় মুহুর্মুহু।

আবার মাল্টিভিটামিন খাওয়ার প্রবণতাও অনেকের আছে। শরীর দুর্বল লাগলে এক পাতা মাল্টিভিটামিন কিনে খেতে শুরু করেন। ডোজ় না জেনেই রোজ একটি করে ট্যাবলেট খেয়ে যান। এতে শরীরের ক্লান্তি ভাব কমে ঠিকই, কিন্তু অন্য সমস্যাও মাথাচাড়া দিতে থাকে। ভিটামিন এ, ডি, ই ও কে হল ফ্যাট-সলিউবল ভিটামিন, অর্থাৎ এগুলি চর্বিতে দ্রবণীয়। এই ভিটামিনগুলির মাত্রা বেশি হলে সেগুলি লিভারে গিয়ে জমা হতে থাকে। দিনের পর দিন অতিরিক্ত ভিটামিন এ বা ডি লিভারে জমতে থাকলে তা থেকে লিভারের কোষের ক্ষয় শুরু হয় যা ফ্যাটি লিভার ও পরবর্তী সময়ে গিয়ে লিভার সিরোসিসের কারণ হয়ে ওঠে।

জ্বরের চেনা কিছু ওষুধ অতিরিক্ত খেলেও লিভারের ক্ষতি হয়। ব্যথা কমানোর জন্যও এমন ওষুধ মাঝেমধ্যেই খেয়ে ফেলেন অনেকে। তাতেও লিভারের রোগের ঝুঁকি বাড়ে।

নির্দিষ্ট কিছু অ্যান্টিবায়োটিক, কোলেস্টেরল কমানোর ওষুধ, খিঁচুনির ওষুধ নিয়ম মেনে না খেলে অন্ত্রে ভাল ব্যাক্টেরিয়ার ক্ষতি হয়। খারাপ ব্যাক্টেরিয়ার সংখ্যা বাড়ে, যারা হজমের গোলমাল ঘটায়।

রক্তাল্পতা কমানোর কিছু চেনা ওষুধ, কোষ্ঠকাঠিন্যের ওষুধ নিয়মিত খেতে থাকলে তা থেকেও লিভারের বারোটা বাজে। এতে সমস্যা কমার বদলে আরও বেড়ে যায়।

যে সব সাপ্লিমেন্টে ভিটামিন এ ও আয়রনের মাত্রা বেশি, সেগুলি দিনের পর দিন উচ্চ মাত্রায় খেয়ে গেলে লিভারে বিষক্রিয়া হতে পারে। ফলে লিভারের স্বাভাবিক কাজ করার ক্ষমতা ব্যাহত হবে, রক্তে বিলিরুবিন জমা হয়ে জন্ডিসের লক্ষণ দেখা দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান