ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২৩:২৯ অপরাহ্ন
রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
নওগাঁর রাণীনগরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন দ্বি-তল বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সারা দেশে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প ২য় পর্যায়ে প্রায় এক কোটি ১০লাখ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ করা হবে। ইতি মধ্যে নির্মাণকারি প্রতিষ্ঠান মেসার্স এম.আর ট্রেডার্স পশ্চিম বালুভরা রাণীনগরকে কার্য আদেশ দেওয়া হয়েছে।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভুমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, কাশিমপুর ইউনিয়নের ভূমি অফিসের তহশিলদার রফিকুল ইসলাম বিশ্বাস, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমূখ। 

এর আগে তিনি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলো ভূমি বিষয়ক বিশেষ শুনানী, রাণীনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ, নারী ফোরামের বøকবাটিক প্রশিক্ষন ও বøকবাটিক বিষয়ক সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক