ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু : ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০২:৪৪:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০২:৪৪:০৪ অপরাহ্ন
বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু : ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু : ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব
নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে একটি কাঠের সেতু নির্মাণ ও একটি জরাজীর্ণ কাঠের সেতু সংস্কার করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। ফলে ওই ইউনিয়নের মৌলভী ও আলামিন গ্রামের অন্তত ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হবে।

রোববার (২ নভেম্বর) সকালে সেতু দুটি যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।

কাঠের সেতুগুলো হচ্ছে, উপজেলার চানন্দী বাজার সংলগ্ন মৌলভী গ্রামের কাঠের সেতু ও আলামিন গ্রামের কাঠের সেতু সংস্কার। প্রতিটি সেতু গড় দৈর্ঘ্য ৬০-৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। নতুন সেতু দিয়ে অনায়াসে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা মালামাল বা যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে। সেতু তৈরিতে ইট-সিমেন্টর তৈরী রডের পিলার এবং কাঠের ফালি বা মোটা তক্তা ব্যবহার করা হয়েছে।

চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে চানন্দী খালের উপর ব্রিজের অভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন মৌলভী গ্রামের স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন সময়ে ব্রিজের দাবিতে একাধিক জনপ্রতিনিধির কাছে ধরনা দিয়েও কোনো ফল মেলেনি। অবশেষে স্থানীয় লোকজন বিষয়টি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে জানান। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে একটি গ্রামে একটি কাঠের সেতু নির্মাণ এবং আরেকটি গ্রামে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি কাঠের সেতু সংস্কার করে দিয়েছেন। আর এর মধ্য দিয়েই নিরসন হলো প্রায় ৬ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ।

চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, আওয়ামী লীগ আমলে উপজেলার মৌলভী গ্রাম ও আলআমিন গ্রাম অনেক অবহেলিত ছিল। মৌলভী গ্রামের এই পথ দিয়ে বাঁশের সাঁকো হয়ে প্রতিদিন হাজারো নারী-পুরুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা অনেক কষ্ট করে যাতায়াত করতেন। খালের উপর কোনো ব্রিজ বা কালভার্ট না থাকায় দুভোগের অন্ত ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে এলাকায় এসেছিলেন বিএনপি নেতা তানভীর। তখন তিনি এ দুর্ভোগের কথা জানতে পারেন। পরে তিনি দ্রুত কাঠের সেতু নির্মাণ করে দেন। এতে এলাকাবাসীর জন্য অনেক উপকার হয়েছে। ব্রিজটি স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।
 
এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, স্থানীয় লোকজন তাদের দুরবস্থার কথা জানান। তাদের কথা শুনে কাঠের সেতু নির্মাণ ও সংস্কারের কাজ করি। ফলে মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। বিষয়টি আগে জানলে সেতুটি আগেই করে দিতাম। সেতুটি করে দিতে পেরে আমি নিজেও খুশি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক