ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

দুর্গাপুরে মাটিবাহী গাড়িতে পিচঢালা সড়ক যেনো মৃত্যুফাঁদ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:২০:২০ অপরাহ্ন
দুর্গাপুরে মাটিবাহী গাড়িতে পিচঢালা সড়ক যেনো মৃত্যুফাঁদ দুর্গাপুরে মাটিবাহী গাড়িতে পিচঢালা সড়ক যেনো মৃত্যুফাঁদ
রাজশাহীর দুর্গাপুরে পুকুর সংস্কারের নামে যেন ধুম পড়েছে মাটি বিক্রির। এতে রাস্তা দিয়ে স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। মাটিবাহী গাড়ির কারণে পাকা সড়কগুলো যেনো কাঁচা মাটির রাস্তায় পরিণত হয়েছে। সড়কের উপরে চলন্ত ট্রাক্টরগাড়ি হতে পড়ে থাকা মাটি বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যায়। এরপর বিভিন্ন যানবাহন চলাচলের সময় সেগুলো পিচ্ছিল হয়ে  মৃত্যুফাঁদে পরিণত হয়। তখন সড়কে পায়ে হেটে চলাচল করা যায় না। এ বিষেয়ে সরকারি নিষেধাজ্ঞা থাকলেও সেটি মানছেনা কিছু প্রভাবশালী ব্যক্তি। এ বিষয়ে প্রশাসনের ভুমিকা নিরব বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ।

বৃহস্পতিবার(২৯ মে) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কিসমত গনকৈড়  ইউনিয়নের উজানখলসী বিলে প্রায় দেড়শ বিঘা এলাকায় পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির ধুম। ওই রাস্তা দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহনের ফলে মাটি ছিটকে পড়ছে রাস্তায়। ওই মাটি নিয়ে বারবার ট্রাক্টর চলাচলের কারনে ওই পাঁকা রাস্তায় মাটির প্রলেপ পড়ে কাঁদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তাছাড়া কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তার ও ক্ষতি হচ্ছে।

জানাগেছে, দূরত্ব অনুযায়ী ৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রয় হচ্ছে প্রতি ট্রাক্টর মাটি। আর
মাটি বিক্রয়ে লাভবান হওয়ার কারনে বিভিন্ন মহল ম্যানেজ করে মাটি বিক্রয় করে চলেছেন স্থানীয় বেলাল হোসেন নামের এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ গত বছর সংসদ সদস্য হওয়ার পর দুর্গাপুরের উজান খলসী মৌজায় এই পুকুরের  খনন প্রকল্প হাতে নিয়েছিলেন। কিন্তু আনুষ্ঠানিক কাগজপত্র ছিল তাহেরপুর পৌর এলাকার বাসিন্দা কার্তিক সাহার নামে। গত ২৪ এপ্রিল এই প্রকল্প বুঝে নিয়েছেন একই এলাকার বিএনপি সমর্থক হিসেবে পরিচিত বেলাল হোসেন নামের এক ব্যক্তি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে আবুল কালাম আজাদ বর্তমানে দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন।

স্থানীয় আলমগীর হোসেন বলেন, লাইসেন্সবিহীন ট্রাক্টর ও ট্রলি গাড়ি করে এসব মাটি বহন করছে চালকেরা। যাদের নিজেদেরও ড্রাইভিং লাইসেন্স নেই। খুবই দুঃখজনক হলো এগুলো দেখার জন্য কেউ নেই। দুর্গাপুর থেকে তাহেরপুরগামী এসব রাস্তায় মোটরসাইকেল চালকদের সাবধানে গাড়ি চালানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, সাবধান, এ রাস্তায় অন্তত ৪টি এক্সিডেন্টের খবর পেলাম। 

শিক্ষানবিশ আইনজীবী মোজাম্মেল হক নামের আরেক যুবক বলেন, খুব ভয়ানক অবস্থা, একটুর জন্য বেঁচে গেছি। তিনবার স্লিপ করছে উজানখলসী বিলের মধ্যে রাস্তায় পুকুর খননের কাঁদামাটির কারনে খুব বাজে অবস্থা। এটা দেখার কেউ নেই।

মোতালেব আলী নামে একজন বলেন, আমি নিজে একবার বাইক নিয়ে পড়ে গিয়েছিলাম। এদের শুভবুদ্ধির উদয় হবে কবে?

পুকুর সংস্কারের অনুমতি ও সরকারি রাস্তায় মাটি বহনের বিষয়ে জানতে চাইলে পুকুর প্রকল্পের দায়িত্বে কার্তিক সাহা বলেন, অনুমতি নিয়ে পুকুর সংস্কার করা হচ্ছে , রাস্তার ক্ষতি করে মাটি বিক্রয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে মাটি বিক্রির দায়িত্বে থাকা বেলাল এর সাথে কথা বলতে বলেন।

মাটি বিক্রয়ের বিষয়ে জানতে একাধিকবার বেলাল হোসেনের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অবৈধ পুকুর খনন ও মাটি বিক্রির কারনে রাস্তা দিয়ে চলাচলের সুবিধার্থে দ্রুত পুকুরের মাটি বিক্রয় বন্ধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার লোকজন।

এক সপ্তাহে আগে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের কাজ বন্ধ করে দিয়ে আসেন। তিনি তাঁদের আইনি প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়ে আসেন। জানতে চাইলে ইউএনও আরো বলেন, পুকুর সংষ্কারের নামে মাটি বিক্রির বিষয়টি জানা নেই। তবে মাটি বিক্রির জন্য সরকারি রাস্তা ব্যবহারে করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির