ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

রাজশাহীতে পারিবারিক কলহে গৃহবধূর আত্মাহুতি: ডিজেল ঢেলে আগুনে পুড়ে মৃত্যু মুন্নির

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন
রাজশাহীতে পারিবারিক কলহে গৃহবধূর আত্মাহুতি: ডিজেল ঢেলে আগুনে পুড়ে মৃত্যু মুন্নির ফাইল ফটো
রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক কলহের জেরে শরীরে ডিজেল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন মুন্নি খাতুন (২৮) নামে এক গৃহবধূ। শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মুন্নি বাঘা পৌরসভার চক নারায়ণপুর এলাকার সুরুজ আলীর স্ত্রী। তাদের ১১ ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে রাতের দিকে তারা নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে জমিতে সেচ দেওয়ার জন্য রাখা ডিজেল নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন মুন্নি।
সুরুজ আলীর ভাতিজা সাব্বির আলী বলেন, “চাচা-চাচির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। ভোরে চাচি নিজে শরীরে ডিজেল ঢেলে আগুন দেন। তার চিৎকারে চাচা ঘুম থেকে উঠে পানি ঢেলে আগুন নেভান। প্রতিবেশীরাও এসে সাহায্য করেন। এরপর দ্রুত তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।”
 
 
বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অখিল পাল বলেন, “রোগীকে হাসপাতালে আনা হলে তার শরীরের বড় অংশই পুড়ে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”
 
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, “মুন্নিকে সকালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু অবস্থার অবনতি হলে আবার বিকেলে তাকে রামেকে ফিরিয়ে আনা হয়। জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
 
মুন্নির মরদেহ বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাঘা থানার পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও পারিবারিক কলহের কারণ ও পেছনের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
 
হঠাৎ মুন্নির মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানাচ্ছেন, মুন্নি শান্ত স্বভাবের নারী ছিলেন। পারিবারিক অশান্তির কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা ধারণা করছেন।
একজন মা—যিনি রেখে গেলেন দুই সন্তান ও এক নিস্তব্ধ পরিবার। আগুনের শিখা নিভলেও, প্রশ্ন রয়ে গেল—একজন নারীকে কেন এমন পরিণতির দিকে ঠেলে দিল তার সংসার?

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার