ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু

রাজশাহীতে কোচিং বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:৫৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১১:৫৭:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে কোচিং বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে কোচিং বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীতে প্রাইভেট কোচিং বাণিজ্যের প্রতিবাদ,অগ্রিম কোর্স ফি বাতিল ও মাসিক ফি নির্ধারণ করা  প্রতি ব্যাচে আসন সংখ্যা জাতীয় মডেল অনুসরণ করে নির্ধারণসহ ১১টি দাবি বাস্তবায়নের দাবি করা হয়েছে।

জানা গেছে, শনিবার (১ নভেম্বর) অভিভাবকগণ দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন আয়োজন করেন।

মানববন্ধনে উপস্থিত অভিভাবকগণ জানান, রাজশাহীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বসবাস। আমাদের সন্তানদের সুশিক্ষার জন্য স্কুল-কলেজের পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াতে হয়। কিন্তু শিক্ষা নগরী খ্যাত রাজশাহী এখন প্রাইভেট ক্লাস-প্রাইভেট কোচিং কেন্দ্রীক হওয়ায় অভিভাবকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাইয়া প্রাইভেট কোচিংগুলোতে মাসিক বেতনের পরিবর্তে কোর্স ফি চালু করা হয়েছে। ফলে পড়াশুনা আদায় না করে তারা মুনাফা কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ছাত্র-ছাত্রীদের ধরে রাখে। সব ছাত্র-ছাত্রীদের প্রতি শিক্ষক-ভাইয়াদের সুনজর না থাকায় শিক্ষার মান নেই; পক্ষান্তরে অভিভাবকগণের কষ্টার্জিত অর্থ ব্যয়ের কাঙ্ক্ষিত সুফল আসছে না।

মানববনন্ধন থেকে বৃহত্তর রাজশাহী জেলার কোচিং সেন্টারের সার্বিক অবস্থার চিত্র তুলে ধরেন অভিভাবকগণ। তারা দাবি তোলেন- অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ করা (যা মাসের শুরুতে ১ হতে ৭ তারিখে পরিশোধ যোগ্য।)। প্রতি ব্যাচে আসন সংখ্যা নির্ধারণ (জাতির মডেল অনুসরণ করে)। বার্ষিক পরীক্ষার পূর্বে ভর্তি কার্যক্রম থেকে বিরত থাকা। প্রতি ব্যাচের সব ছাত্র-ছাত্রীর নিকট হতে ক্লাসে পড়া ধরা এবং আদায় করে নেওয়া। টাকার জন্য ছাত্র-ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার ও ক্লাস থেকে বের করে দেওয়া পরিহার করা। কোর্স ফি’র নামে ৩ মাস আগে টাকা নেওয়া মূলত ৯ মাস আগাম টাকা গ্রহণ বোঝায়, সেটি বন্ধ করা। অগ্রিম টাকা নেওয়ায় ষাণ্মাসিক ও বার্ষিক কোর্স সঠিকভাবে সমাপ্ত করে না। একটি অধ্যায় শেষ না করে টাইমপাস মূলক পরীক্ষা, যেটি অধ্যায় শেষ করে কয়েকটা পরীক্ষা নেওয়া উচিত। ছাত্র-ছাত্রীরা দাঁড়িয়ে প্রশ্ন করলে নানাভাবে বকা দেওয়া হয়। ক্লাসে কারো প্রশ্ন করার সুযোগ নাই। ছাত্র-ছাত্রীদের বসার জন্য যে বেঞ্চ ব্যবহার করা হয় তা এত ঘন যা সবার বসার জন্য উপযোগী নয় বা কষ্টকর। বেঞ্চগুলো একটির সঙ্গে আরেকটি লাগানো থাকে, সরানো যায় না। পারিবারিক গল্প শোনা, শিক্ষকের গল্প বলে সময় শেষ করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি আহ্বায়ক অ্যাড. এনামুল হক, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, জিটিভির রাজশাহীর রিপোর্টার রাশেদ রিপন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পরিচালক মো. মতিউর রহমান, ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, বরেন্দ্র ফোরাম রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ক্যাব ইউথ গ্রুপের সভাপতি মো. জুলফিকার হায়দার, শিক্ষার্থী অভিভাবক আব্দুল হাকিম, মামুনুর রশিদ, আব্দুল হাকিম, আতিকুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের