ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:৫২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১১:৫২:৫৪ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পুণ্ড্র ইউনিভার্সিটিতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন পিইউবি  ব্লাড এইড এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়।

শনিবার (​
১ নভেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী নতুন ভবনের নিচ তলায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প চালু থাকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করতে আসেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম ও বিওটি সদস্য আয়শা বেগম। প্রফেসর ড. হোসনে-আরা বেগম এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি পিইউবি ব্লাড এইড সংগঠনটির স্থায়ী তহবিলের জন্য ১ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন।

এছাড়া তিনি সংগঠকদের উৎসাহমূলক সার্টিফিকেট প্রদান ও ১০ হাজার টাকা প্রদানের অঙ্গীকার করেন। বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও ওজন পরিমাপের সেবা গ্রহণ করেন। এই কর্মসূচীর মাধ্যমে পিইউবি ব্লাড এইড সংগঠনটি দিনব্যাপী সাধারণ সদস্য সংগ্রহ করে।

সংগঠনের সভাপতি আরাফাত রহমান বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে রক্তদানের মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং সুস্থ  জীবনধারা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের উদ্দেশ্য’। জরুরি সময়ে রক্তের ব্যবস্থা করা, রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সংযোগ স্থাপন, স্বাস্থ্য সচেতনতা ও মেডিক্যাল ক্যাম্প আয়োজন, নতুন রক্তদাতাদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ, বিশ্ববিদ্যালয় ও সমাজে মানবিক কর্মকান্ড পরিচালনা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে পিইউবি ব্লাড এইড নামের এই সংগঠনটি। টিএমএসএস হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পটিতে আরো উপস্থিত ছিলেন পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী, এফসিএমএ ও রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ