ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

নগরীর কাটাখালি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল, মদ ও ট্যাপেন্টাডল জব্দ

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১১:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১১:১৩:১৩ অপরাহ্ন
নগরীর কাটাখালি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল, মদ ও ট্যাপেন্টাডল জব্দ নগরীর কাটাখালি সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেনসিডিল, মদ ও ট্যাপেন্টাডল জব্দ
রাজশাহী নগরীর কাটাখালী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, মদ এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা।

শুক্রবার রাত থেকে শুরু করে ও শনিবার বিকালে এই অভিযানগুলো পরিচালনা করেন তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে খিদিরপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৫৯/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

এর আগে, শুক্রবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে খানপুর বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৬৪/এমপি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

একই দিন রাত পৌনে ১২টার দিকে তালাইমারী বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মিডিলচর এলাকায় অভিযান পরিচালনা করে ৩,৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উদ্ধারকৃত সকল মাদকদ্রব্য এবং নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি