ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ১০:০৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ১০:০৭:০৫ অপরাহ্ন
পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন পত্নীতলায় সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিএনপি’র মানববন্ধন
আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি - পত্নীতলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এমরান হোসেন, তার ভাই হায়দার আলী ও খাদেমুল ইসলাম কে সন্ত্রাসী, অস্ত্রধারী, ভূমিদস্যু, চাঁদাবাজ, আওয়ামী ও জামায়াত সন্ত্রাস দ্বারা হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে উপজেলা ও পত্নীতলা ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে শনিবার উপজেলার কাটাবাড়ি বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

অভিযোগ সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও জামাতের সন্ত্রাসী, অস্ত্রধারী, ভূমিদস্যু ও চাঁদাবাজ চক্রের সদস্য আবদুল বাসের, ফরিদ, তাহের, আব্বাস আলি, সোহেল রানা, আলম হোসেন, আকবর আলী, মুহিদুল ইসলাম, গোলাপ, খাইরুল, ইসমাইল, আইজুল হক, রোকন, মোহাম্মদ আলী ও ফিরোজ হোসেনসহ একদল সন্ত্রাসী সাম্প্রতিক সময়ে তাদের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এই ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পত্নীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাগর হোসেন এর পরিচালনায় মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন, বিএনপি ও শ্রমিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করে রাজনৈতিকভাবে ভয় দেখানোর অপচেষ্টা চালানো হচ্ছে। তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার