ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন

কান থেকে প্রথম জুরি পুরস্কার বাংলাদেশে!

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৮:১৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৮:১৬:২২ অপরাহ্ন
কান থেকে প্রথম জুরি পুরস্কার বাংলাদেশে! কান থেকে প্রথম জুরি পুরস্কার বাংলাদেশে!
বয়স ৩৮। আদ্যন্ত বাঙালি। পাতে ভর্তা, মাছ-ভাত চাই-ই চাই। ইনস্টাগ্রামে বাস করেন ‘প্রিয় আদনান ভাই’ নামে। ছবি বানান নোয়াখালির গায়ককে নিয়ে। পুরস্কার পান কান চলচ্চিত্র উৎসবে। আদনান আল রাজীব এ বছর বাংলাদেশের জন্য এই প্রথম কান থেকে নিয়ে এলেন বিশেষ জুরি পুরস্কার। কান-এ প্রদর্শিত হল তাঁর ছোট ছবি ‘আলি’। মাত্র ১৫ মিনিটের ছবি। আর তাতেই বাংলাদেশের জল-মাটি, সবুজ ঘাস আর শালুকফুলে রঙিন হয়ে উঠেছিল এ বারের কান-এর বাজ়াঁ থিয়েটার।

এই ছোট ছবি ঘিরে শুধুই গান। যে গান উঠবে গলা বেয়ে, মনের খেয়ালে। গান কোনও কাঁটাতার, কোনও দেশ মানে না। গানের কথাই বলতে থাকে ‘আলি’র গল্প।

নিজেকে বাঙালি হিসাবে পরিচয় দিতেই সব থেকে বেশি ভালবাসেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক রাজীব। গত ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজ়াবিন চৌধুরীর সঙ্গে। আর চলতি মে মাসে কান চলচ্চিত্রোৎসব থেকে তিনি প্রথম বার বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন বিশেষ জুরি পুরস্কার।

পুরস্কার জেতার পর রাজীবের সঙ্গে প্রথম কথা বলে আনন্দবাজার ডট কম। ফ্রান্স থেকেই রাজীব জানালেন, দেশের মানুষ, দেশের প্রকৃতি, জীবন তাঁর ছবির বিষয়। কথা বলার সময় নিজেকে বার বার ‘বাঙালি’ বলে চিহ্নিত করতে থাকেন তিনি। আক্ষেপ করে বললেন, “আমরা এখন ছবিতে আর বাঙালির গল্প বলি না। আমার চারপাশ এবং বিদেশের দিকে তাকিয়ে, তাদের মতো করে গল্প বলার চেষ্টা করি। বিদেশিরা কী ভাবে ছবি বানাচ্ছেন, সেটাকেই যেন নকল করতে চাই।”

পশ্চিমবঙ্গের বাংলা ছবিও দেখেন রাজীব। ফলে তাঁর উপলব্ধিতে উঠে আসে দুই বাংলার কথা। হয়তো তার থেকেও এক ধাপ এগিয়ে রাজীব ভাবেন দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব এশিয়ার নিজস্ব সংস্কৃতির কথা। তিনি বলেন, “আমাদের শিকড় রয়েছে। একসময় সেই শিকড়ের গল্প বলত আমাদের ছবি। এখন আমরা যে নকলনবিশি করছি, সেটা দীর্ঘস্থায়ী হবে না। শিকড় ভুলে গেলে আমাদের অস্তিত্বও তো ভুলতে বসব, আমাদের পরিচিতিও নষ্ট হয়ে যাবে।”

৭৮তম কান চলচ্চিত্রোৎসবে ১১টি স্বল্প দৈর্ঘ্যের ছবিকে বেছে নেওয়া হয়েছিল প্রদর্শনের জন্য। তার মধ্যেই বিশেষ জুরি পুরস্কার পেয়েছে ‘আলি’। কী ভাবে তৈরি হল ১৫ মিনিটের এই ছবি?

সে গল্প বলতে গিয়ে রাজীব ফিরে যান ৭৭তম কান-এর ইতিহাসে। সে বার তিনি ছোট ছবি ‘র‌্যাডিক্যাল্‌স’ নিয়ে গিয়েছিলেন ফরাসি চলচ্চিত্রোৎসবে। এক বন্ধুর মধ্যস্থতায় ফিলিপিন্সের পরিচালক আরভিন বেলারমিনোর ছবিতে সহ-প্রযোজক হিসাবে কাজ করেন। আর তখনই তাঁর মনে হয় বাংলাদেশের কথা। মনে হয়, বাংলাদেশের মৌলিক গল্পকেও তো তিনি তুলে ধরতে পারেন আন্তর্জাতিক পর্দায়!

বেশি সময় নেননি। ২০২৪-এর অক্টোবরেই শুরু হয়ে যায় ‘আলি’র কাজ। কিশোর নায়কের চরিত্রে আল আমিনকে খুঁজে বের করা হয় সমাজমাধ্যম ঘেঁটে। কিন্তু শুটিংয়ের কাজ সহজ ছিল না। আল আমিনের মুখ আর কণ্ঠস্বর দিয়ে তিনি তাঁর দেশের কথা বলতে চেয়েছেন। কিন্তু সিলেটের প্রত্যন্ত গ্রামের চরিত্র হয়ে উঠতে তাঁকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। রাজীব বলেন, “আমিনকে আমরা তিন-চার দিন রোদে বসিয়ে গায়ের রঙে একটা কালচে পরত এনেছি। যাতে গ্রাম্য চেহারাটি আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। আমরা রাত ২টোয় ঘুম থেকে উঠে প্রায় ঘণ্টা তিন সফর করে যেতাম শাপলা বিলে। সেখানে ভোর ৪টে থেকে সকাল ৬টার মধ্যে সেরে ফেলতে হত শুটিং। না হলে রোদের ছোঁয়া লেগে শাপলা মুড়ে যাবে।”

সিলেটের রাস্তাঘাট এখনও তেমন ভাল নয়, উন্নত নয় যোগাযোগ ব্যবস্থা। তাই মোটরবাইকে চড়েই যাতায়াত করতে হত গোটা দলকে, জানিয়েছেন রাজীব। প্রথম বারেই পুরস্কার বাঙালি পরিচালকের হাতে। তাঁর কথায়, “বিদেশি ছবি দেখলে মনে হয়, এ ভাবেই তো তৈরি করতে হয়! আমিও তো এ ভাবে পারি। কিন্তু দিনের শেষে নিজের ঘরে ফিরে এলেই মনে হয়, আমি বাঙালি। আমার ছবিতে আমি বলব বাঙালির গল্প।”

তাঁর কথায়, তিনি এমন গল্প বলতে চেয়েছেন, যা দেখলে মনে হবে, এ ঘটনা পৃথিবীর যে কোনও প্রান্তে ঘটতে পারে। কিন্তু দৃশ্যায়ন, চরিত্র বা তার পোশাক বলে দেবে, এ গল্প বাঙালির গল্প।

‘আলি’ ছবিটি নিয়ে আরও বেশ কিছু উৎসবে যোগ দেবেন এই বাঙালি পরিচালক। তাই তার গল্পের আড় ভাঙতে চান না খুব বেশি। স্বল্প দৈর্ঘ্য বা তথ্যচিত্রের পাশাপাশি তিনি হাত দিতে চলেছেন পূর্ণ দৈর্ঘ্যের ছবির কাজে। কানের সাফল্যের পর সেই সুযোগ যে বেশ খানিকটা বাড়বে তা মনে করছেন রাজীব। তিনি জানিয়েছেন, অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগও করছেন। গল্প লেখার কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক স্তরে কথাবার্তা চলছে প্রযোজনার জন্য।

স্ত্রী মেহজ়াবিনের সঙ্গে কাজ করার ইচ্ছে থাকলেও, উপযুক্ত চরিত্র ছাড়া কোনও কাজ তাঁকে দিতে চান না রাজীব। বলেন, “আমাদের রাস্তা আলাদা। চিত্রনাট্যের প্রয়োজনে অবশ্যই এক সঙ্গে কাজ করব। এটা আমার স্বপ্ন।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু