ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:৩৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৩৮:৪৪ অপরাহ্ন
শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য, বিভাগীয় কমিশনার
বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, সমবায় মানে আমরা সবাই মিলে একটি কাজ করবো এক সাথে। তাই শুধু নিপীড়িত মানুষের জন্য নয়, সমবায় সবার জন্য।

শনিবার (১ নভেম্বর) সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষ্যে সমবায় দপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

বিভাগীয় কমিশনার বলেন, সমবায়ে আমরা কয়েকজন মিলে ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ারকে বড়ো শেয়ারে রূপান্তর করবো। একটা ভালো কাজ করবো স্বাধীনভাবে।

প্রয়োজনে আমরা তথ্য শেয়ার করব, ট্রেনিং করব। সমবায়ের যে সাতটা মূলনীতি আছে সেগুলোসহ কমিউনিটিকে বিবেচনায় রেখে এমনভাবে কাজ করবো যেন জাতি প্রতিবেশী- এলাকাবাসীসহ সবাইকে নিয়েই উন্নতি করতে পারি।

সমবায়ীদের ঋণের ঝামেলায় না যাওয়ার পারমর্শ দিয়ে আজিম আহমেদ তাদের উদ্দেশে বলেন, সবার সম্মিলিত পুঁজি একত্রিত করে সঠিক, ভালো এবং প্রগতিশীল ব্যবসা করেন। ব্যাবসার নিয়ম-কানুনের মধ্যে সরকারকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ফাঁকি দিলে ওই কোম্পানি কিন্তু ধীরে ধীরে চুপসে যাবে।

এসময় তিনি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আর্থিক সঙ্গতিগুলোকে একত্রিত করে আরও উন্নয়নমূলক কাজে এগিয়ে নিতে এবং সমবায় সমিতির মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে সমবায়ীদের প্রতি আহবান জানান।

রাজশাহী বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মো. মোখলেছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য-‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’।

অনুষ্ঠান শেষে সঞ্চয় ও ঋণদান, কৃষি এবং মহিলা সমবায় সমিতি এই তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি প্রধানদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি