ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৯:৩০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৯:৩০:২৪ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মহানগরীর কোর্ট বাজার এলাকায় অবস্থিত দারুস সালাম মাদ্রাসায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কামিল মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় ট্রাফিক রুলস, ট্রাফিক চিহ্ন, রাস্তা পারাপারের নিয়ম, গাড়ীচালক ও যাত্রী হিসেবে করণীয়, সড়ক দুর্ঘটনার কারণসমূহ প্রভৃতি বিষয়ে বিশদভাবে আলোকপাত করা হয়।

নিরাপদ সড়ক চাই, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি প্রকৌ. জুনায়েদ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার তাফসীর বিভাগের প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ জাকারিয়া হাবিবী, হেড মাওলানা মাওলানা আলী আশরাফ এবং সিনিয়র শিক্ষক এসএম সালাউদ্দিন রতন। স্বাগত বক্তব্য রাখেন নিসচা, রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেসিআই রাজশাহীর লোকাল প্রেসিডেন্ট ডা. আমানুল্লাহ বিন আখতার।

মূল প্রবন্ধ উপস্থাপন এবং প্রশিক্ষণ প্রদান করেন প্রকৌ. জুনায়েদ আহমেদ। এসময় উপন্থিত ছিলেন নিসচা স্বেচ্ছাসেবক সাগর, পাপিয়া ও সবুজ প্রমুখ।

উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” প্রতিপাদ্যে গত ১ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে মাসব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিল নিসচা রাজশাহী জেলা শাখা। পালিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা, সড়ক দুর্ঘটনা বিষয়ক ভিডিও প্রদর্শনী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মেডিকেল ক্যাম্প, বাইকার ও পরিবহণ শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ প্রদান, স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও মানববন্ধন, দুর্ঘটনায় আহতদের সহায়তা প্রদান, দোয়া মাহফিল ও মুক্ত আলোচনা, দরিদ্র শিশুদের মধ্যে খাতা-কলম বিতরণসহ নানা কর্মসূচী। সর্বশেষ ৩১ অক্টোবর, উক্ত প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত