ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধ, চাচার হাতে দুই ভাই খুন

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০৮:০৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০৮:০৯:১৫ অপরাহ্ন
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধ, চাচার হাতে দুই ভাই খুন নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধ, চাচার হাতে দুই ভাই খুন
নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার হাতে দুই ভাই নির্মমভাবে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরসুবুদ্ধি গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (২৫), ফুরা মিয়া পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির মাত্র এক শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা আউয়াল মিয়ার সঙ্গে নিহতদের পরিবারের বিরোধ চলছিল। নিহতদের বাবা আবু তাহের প্রায় ২০ বছর আগে তার ভাই আউয়ালের কাছ থেকে ১৭০০ টাকা ধার নিয়েছিলেন। সেই টাকার সূত্র ধরে আউয়াল মিয়া ওই জমি দাবি করে আসছিলেন এবং একটি জাল দলিলও তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার জানায়, শনিবার সকালে ফুরা মিয়া ও শাকিল বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের জন্য খুঁটি গাড়তে গেলে চাচা আউয়াল মিয়া বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপুর ১২টার দিকে আউয়াল মিয়া, তার ছেলে শিপন, রিপন এবং মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোটা নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা চালায়। এসময় ফুরা মিয়া ও তার ভাই শাকিল বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

হামলায় ফুরা মিয়া ও শাকিলসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত মনিরা বেগম নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়, কিন্তু ফুরা মিয়া ও শাকিল হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান