ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:৪৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:৪৩:২৪ অপরাহ্ন
সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি সাগর-রুনি হত্যার বিচার ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সংবাদকর্মীরা।
 
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক অংশ নেন।
 
সমাবেশে বক্তারা বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এ পর্যন্ত ১২১ বার পিছিয়েছে প্রশাসন। বক্তারা এ ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেন।
 
তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাগর-রুনি হত্যাসহ ছয়জন সাংবাদিককে হত্যা ও গুম করেছিল। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
 
সাংবাদিকরা আরও বলেন, বিগত সরকারের আমলে বহু সাংবাদিককে অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দিগন্ত টিভি, ইসলামিক টিভি ও চ্যানেল ওয়ান। আমরা দাবি জানাই, এসব সাংবাদিকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং বন্ধ টেলিভিশন চ্যানেলগুলো সরকারি সহায়তায় পুনরায় চালু করতে হবে।
 
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান মঈন উদ্দিন, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেহেদী হাসান শ্যামল, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি রজব আলী, এনটিভির ব্যুরো প্রধান স. ম. সাজু এবং ইন্ডিপেনডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবীব অপু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক