ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে মানব পাচার মামলায় মুখোমুখি বাংলাদেশি নাগরিক ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া লালপুরে গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক হাত-পা বেঁধে ফ্রিজে থাকা মাছ-মাংস লুট করল ডাকাতদল মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায় ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ভয়াবহভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন দু’শতাধিক বছরের পুরনো ফুলবাড়ী মহদিপুর শিব-কালী-দুর্গা মন্দির চত্বরের মন্ডপ মেলায় নর-নারীদের মিলনমেলা ‘সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে’ রাণীশংকৈলে জামায়াত নেতা মহর আলী আর নেই জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১ তানোরে বেইলী ব্রিজের বেহালদশা ঝুঁকি নিয়ে যাতায়াত মান্দায় পাচারকালে ৪৫ বস্তা সার আটক ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯

সলংগায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেফতার

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:৩৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:৩৭:৩০ অপরাহ্ন
সলংগায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেফতার সলংগায় কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারী গ্রেফতার

সিরাজগঞ্জের সলংগা থানা এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের তৈরি একটি শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২), সদর কোম্পানি সিরাজগঞ্জ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল অধিনায়ক মহোদয়ের দিকনির্দেশনায় সলংগা থানার দবিরগঞ্জ গ্রামে পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি ছোট ঘর থেকে ৯৪ দশমিক ২৬ কেজি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত শিবলিঙ্গটির বেসসহ দৈর্ঘ্য ১২ ইঞ্চি এবং প্রস্থ ৩৪ ইঞ্চি। এটি দেশের ভেতর থেকে বিদেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), পিতা মৃত সাইদুর রহমান, সাং ভেংরী;
মোঃ শহিদুল ইসলাম (৫২), পিতা মৃত হারুন অর রশিদ, সাং দবিরগঞ্জ;
মোঃ কফিল উদ্দিন (৪৮), পিতা মোঃ আবুল কাশেম, সাং দবিরগঞ্জ।
তিনজনই সলংগা থানার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কষ্টি পাথরের শিবলিঙ্গ বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সংস্থাটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান