ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ফ্যানের সাথে ঝুলছিল গৃহবধূর মরদেহ, দরজা ভেঙে উদ্বার করলো পুলিশ

  • আপলোড সময় : ০১-১১-২০২৫ ০২:৩১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৫ ০২:৩১:৩৫ অপরাহ্ন
ফ্যানের সাথে ঝুলছিল গৃহবধূর মরদেহ, দরজা ভেঙে উদ্বার করলো পুলিশ ফ্যানের সাথে ঝুলছিল গৃহবধূর মরদেহ, দরজা ভেঙে উদ্বার করলো পুলিশ
চাঁপাইনবাবগঞ্জের বালুবাগান এলাকায় নিজ শয়ন কক্ষ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা শহরের বালুবাগান মহল্লায় রবিউল মিয়ার বাড়ি থেকে এই মরদেহ উদ্বার করা হয়। নিহত মোসা. শান্তা (১৭) সৌদি প্রবাসী মো. মাফিকের স্ত্রী ও মৃত ফেলুর উদ্দিনের মেয়ে।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে খাবার খাওয়া শেষে নিজ শয়ন কক্ষে ঘুমানোর কথা বলে দরজার শিকল ভেতর থেকে আটকে দেয় শান্তা। এরপর স্বজনরা ডাক দিলেও দরজা না খোলায় সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়রা পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে প্রবেশ করে। এসময় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্বার করা হয়। 
পরে মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। স্থানীয়রা জানান, নিহত শান্তার স্বামী সৌদি আরবে থাকেন। এক সন্তানকে নিয়ে সে মায়ের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। 
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকমল চন্দ্র দেবনাথ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্বার করে আনা হয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩