ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহে এমএমএস বিতরণের উদ্বোধন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৬:২০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৬:২০:৪০ অপরাহ্ন
পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহে এমএমএস বিতরণের উদ্বোধন পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহে এমএমএস বিতরণের উদ্বোধন
শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন' স্লোগানকে সামনে রেখে ২৮ মে হতে ৩ জুন ২০২৫  জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পত্নীতলায় পুষ্টি সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলার উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদ হলরুমে বৃহস্পতিবার পুষ্টিকর শাক-সবজি ও ফলমূলের প্রদর্শনী এবং বহু উপাদানযুক্ত অনুপুষ্টি (এমএমএস) বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
  
পাটিচরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবেদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ, পাটিচরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন প্রমূখ।

অতিথিবৃন্দ পাটিচরা ইউনিয়নের ১০২ জন গর্ভবতীকে মাতৃকণা এবং ১৮৭ জন শিশুকে পুষ্টিকণার প্যাকেট এবং পেঁপের চারা বিতরণ করেন।

এসময় ডা. এসএম খালিদ সাইফুল্লাহ গর্ভবতীর ৪টি এএনসি চেকআপ ও প্রসূতির পিএনসি চেকআপ, সরকারি হাসপাতালে সকল ধরণের পরীক্ষা নিরীক্ষা, নিরাপদ প্রসবের জন্য হাসপাতালকে গুরুত্ব দিয়ে গর্ভবতীদের নিয়ে আসার অনুরোধ করেন। তিনি পুষ্টিকর খাবার হিসেবে দেশীয় টাটকা শাক-সবজি ও ফলমূল বেশি করে খাওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান।

দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন তার সংস্থা থেকে পত্নীতলা উপজেলায় ১৭৭৫ জন গর্ভবতী ও ১১০০ জন শিশুকে ৬ মাসের জন্য বহু উপাদানযুক্ত অনুপুষ্টি (এমএমএস) বিনামূল্যে বিতরণ করবে বলে জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক