ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ভালোবাসার মূল্য দেয় না ভ্যালেন্টাইন ডে তাদের জন্য, প্রেমদিবসে রণিতা ছেলের সংরক্ষিত শুক্রাণুতে নাতনির জন্ম: স্পেনে আনা ওব্রেগোনকে ঘিরে তুমুল বিতর্ক টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে নাটোরের বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা জামায়াতের ​চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও মদ জব্দ বগুড়ার গাবতলীতে ট্রাকমালিককে গলা কেটে হত্যা, ব্যবসায়িক দ্বন্দ্বের অভিযোগ পাঁচ বছর আগেই কিডনির রোগ ধরা পড়বে একটিমাত্র পরীক্ষায় স্নায়ুর উত্তেজনা প্রশমিত হবে, ৫টি এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন রোজ রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকসহ ৩ জন গ্রেফতার, মূল হোতা পলাতক প্রেম করে বিয়ে, স্ত্রীর খালুর ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের নওগাঁয় কুকুরের মাংস বিক্রির অভিযোগ, কসাই পলাতক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ বৃষ্টিতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক নতুন এমপিদের বরণে প্রস্তুত জাতীয় সংসদ ভবন রূপের নদী যাদুকাটা নদীর তীরে শিমুল বাগানে বসন্ত আগমনে মেতে উঠেছে তরুণ-তরুণীরা কাঠালিয়ায় ছেলেকে হত্যা করে থানায় আত্নসমর্পণ বাবার

সারদা'র ডিআইজি এহসানউল্লাহর রহস্যজনক নিখোঁজ, তদন্ত শুরু

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৮:৪৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৮:৪৪:৩২ অপরাহ্ন
সারদা'র ডিআইজি এহসানউল্লাহর রহস্যজনক নিখোঁজ, তদন্ত শুরু সারদা'র ডিআইজি এহসানউল্লাহর রহস্যজনক নিখোঁজ, তদন্ত শুরু
বাংলাদেশ পুলিশ একাডেমির উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহ গত বুধবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। রাজশাহীর সারদা পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা এই কর্মকর্তা দুই দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়।

বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম ডিআইজি এহসানউল্লাহর অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার থেকে ডিআইজি এহসানউল্লাহ একাডেমিতে অনুপস্থিত। আমরা শুনেছি ঢাকা থেকে একটি দল তাকে আটক করতে এসেছিল। তিনি এখন কোথায় আছেন, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের সাবেক পুলিশ সুপার এহসানউল্লাহকে আটক করতে বুধবার সকালে একটি বিশেষ দল সারদা পুলিশ একাডেমিতে পৌঁছায়। তবে অভিযোগ উঠেছে  অভিযানের আগেই তিনি পালিয়ে গেছেন।

পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, ডিআইজি এহসানউল্লাহ সম্ভবত আগেই জানতে পেরেছিলেন তাকে গ্রেফতার করতে একটি দল সারদায় আসছে। এই খবর পাওয়ার পর তিনি দ্রুত একটি মোটরসাইকেলে করে একাডেমি থেকে বেরিয়ে যান।

ডিআইজি এহসানউল্লাহ বরিশালে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কয়েকটি বিতর্কিত অভিযানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। 

এসব ঘটনায় গত বছরের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

এ ঘটনা পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ডিআইজি এহসানউল্লাহর নিখোঁজ হওয়ার কারণ এবং তার বর্তমান অবস্থান জানতে তদন্ত চলছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ

​চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ