ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৫:৩৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৫:৩৬:৫০ অপরাহ্ন
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু প্রতিকী ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় রঞ্জু আহমেদ (৩৫) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাটিকুমরুল ঢাকা-পাবনা রোডের ধোপাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রঞ্জু আহমেদ একই উপজেলার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রঞ্জু অটোভ্যানে মাছ নিয়ে উল্টো পথে সড়ক পার হচ্ছিল। এসময় সামনে থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। পরে সেখানেই তার মৃত্যু হয়। ভ্যানটিও দুমড়েমুচড়ে গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উল্টো পথে অটোভ্যান নিয়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম