ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন

নেত্রকোণায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৫:৩৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৫:৩৩:৪৮ অপরাহ্ন
নেত্রকোণায় অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ২ ছবি: সংগৃহীত
নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোণা সদর উপজেলার আসাদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিন যাত্রী আহত হলে স্থানীয়রা এসে একজনকে উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠায়। অন্য দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ দুটো উদ্ধার করে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, চালক জলিলের বাড়ি শম্ভুগঞ্জ চায়না মোড়ে। ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে নেত্রকোণার দিকে আসছিলেন। পথের রাস্তায় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি একটি ট্রাকের পেছনে এসে সরাসরি ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার