ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৫:২৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৫:২৪:৪৯ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য সেমিনার অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতার জন্য সেমিনার অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে ‘‘অক্টোবর মাস: স্তন ক্যান্সার সচেতনতা মাস” উদযাপন উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের পাবলিক হেলথ বিভাগ কর্তৃক আয়োজিত ‘‘ব্রেস্ট ক্যান্সার: অ্যাওয়ারনেস ইজ দ্যা শিট অ্যাঙ্কর ফর ইটস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল” শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া এর পরিচালক ডা. এ কে এম আহসান হাবীব।

সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডাঃ মোঃ মতিউর রহমান, বিওটি সদস্য আয়শা বেগম।

পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে আরো উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. রাগীব আহসান, সহযোগী অধ্যাপক ডা. মাহবুব-উর-রহিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই প্রধানত উপায় হিসেবে বক্তারা গুরুত্ব আরোপ করেন। যেকোন ক্যান্সারের সব ধরনের পরীক্ষা ও চিকিৎসা এখন বগুড়া টিএমএসএস ক্যান্সার সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা সম্পন্ন হচ্ছে বলে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ডাঃ এ কে এম আহসান হাবীব উল্লেখ করেন। সেমিনারটি সঞ্চালনা করেন পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডাঃ শামীমা বেগম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা