ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

ইসলামে গুজব ছড়ানো গুরুতর পাপ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৫:২১:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৫:২১:১৬ অপরাহ্ন
ইসলামে গুজব ছড়ানো গুরুতর পাপ ছবি: সংগৃহীত
 
কোনো বিষয়ে ‍নিশ্চিত না হয়ে অনুমান নির্ভর কথা বলা ইসলামে নাজায়েজ ও গুরুতর পাপ। বিশেষত তথ্যটি যদি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে হয় এবং ওই তথ্য বিশ্বাস করার কারণে বড় ধরনের সংঘাত ও হানাহানি ঘটে যাওয়ার আশংকা থাকে।
 
কোরআনে আল্লাহ তাআলা যে কোনো তথ্য প্রচার করার আগে যাচাই করে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসেক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই করে নাও। এ আশঙ্কায় যে, তোমরা অজ্ঞতাবশত কোন দলকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। (সুরা হুজুরাত: ৬) 
 
আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সে বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। (সুরা ইসরা: ৩৬)
 
গুজব বা অনুমাননির্ভর কথা ছড়ানো মিথ্যা বলার মতোই বড় অপরাধ। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা কিছু শোনে তা-ই (যাচাই করা ছাড়া) প্রচার করতে থাকে। (সহিহ মুসলিম: ৭)
 
অন্যের ব্যক্তিগত বিষয়ে মন্দ ধারণাও পাপ
কোরআনে অন্যের ব্যক্তিগত বিষয়ে মন্দ ধারণাকেও পাপ বলা হয়েছে। অন্যের পেছনে লেগে থাকা, দোষ খোঁজা, চর্চা করা আরও গুরুতর পাপ।
 
আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক। নিশ্চয় কোন কোন অনুমান গুনাহের কাজ। আর তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না করো না এবং একে অপরের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক। তোমরা আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, অসীম দয়ালু। (সুরা হুজুরাত: ১২)
 
আমাদের সমাজে অনেকের মধ্যে যেমন অন্যের ব্যক্তিগত বিষয়ে অনুমান নির্ভর তথ্য প্রচার করার অভ্যাস আছে, অহেতুক কৌতুহল, দোষ খোঁজাখুজির অভ্যাস আছে, জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়েও অনেক সময় যখন গুজব ছড়িয়ে দেওয়া হয়, তখন অনেকেই তা যাচাই না করেই ছড়িয়ে দিতে থাকে। এটা কোনোভাবেই কাম্য নয়। একজন আদর্শ মুমিন গুজব প্রচারে সহযোগী হতে পারে না, যাচাই করা ছাড়া অনুমান নির্ভর কথা প্রচার করতে পারে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী