ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

ফিটনেস কুইন করিনার 'কঠিন' ওয়ার্কআউটের ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক ভক্তরা

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৫:১০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৫:১০:২৭ অপরাহ্ন
ফিটনেস কুইন করিনার 'কঠিন' ওয়ার্কআউটের ভিডিও প্রকাশ্যে আসতেই অবাক ভক্তরা ছবি: সংগৃহীত
আর কয়েক বছর পরই ৫০-এর কোঠায় পা রাখলেও, অভিনেত্রী মনে করেন ফিট থাকার কোনও বয়স নেই। সেই কারণেই তিনি ফিটনেস ধরে রাখতে সব ধরনের কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী করিনা কাপুর খান আবারও প্রমাণ করলেন যে কেন তিনি ফিটনেস আইকন। তাঁর স্টাইল বা অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু সেই সঙ্গে তিনি দেখালেন, এই ফিটনেসের পেছনে লুকিয়ে আছে কতটা কঠোর পরিশ্রম ও নিষ্ঠা।

সম্প্রতি, তাঁর ফিটনেস কোচ মহেশ একটি ভিডিও শেয়ার করে করিনার তীব্র ওয়ার্কআউট রুটিন প্রকাশ্যে এনেছেন। যা দেখে ভক্তরা অবাক! ভিডিওটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, 'সেলিব্রিটি ফিটনেস ভাগ্য করে পাওয়া যায় না - এটি পরিশ্রমের ফল'।

ভিডিওতে দেখা গেছে, করিনা বিভিন্নরকম ট্রেনিং নিতে ব্যস্ত। তাঁর রুটিনে রয়েছে- ওয়াল প্ল্যাঙ্কস। এটি পুরো শরীরকে টানটান রাখতে সাহায্য করে।

ডাম্বেল ল্যাটারাল রেইজ। হাত ও কাঁধকে শক্ত ও শেপ-এ আনার জন্য এটি দারুণ একটি ব্যায়াম।

এছাড়াও তিনি ডাম্বেল সহ স্টেপ-আপস, ফ্লোর-টু-চেস্ট পুশ-আপস এবং অল্টারনেটিং কিকস করছেন। এই সবগুলি মিলে একটি ফুল-বডি রুটিন তৈরি করেছে করিনা।

এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন পরিমিত খাবার খেয়েও নিজেকে সব সময় 'ফিট অ্যান্ড ফাইন' রাখা যায়। করিনার কথায়, 'বয়স তো সংখ্যামাত্র। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের যে যত্নটা নেওয়া দরকার সেটা আমি বরাবরই নিই। যদিও আমি ৮৫ বছর পর্যন্ত কাজ করতে চাই। কখনওই কারও উপর নির্ভরশীল হতে চাই না। তাই যতটুকু প্রয়োজন, ততটাই খাবার খাই ও শরীরচর্চা করি। বয়স নিয়ে আমি একেবারেই বিচলিত নই।'

নিজেকে সুস্থ রাখতে ও সুন্দর দেখাতে প্রতিদিন নির্দিষ্ট রুটিন মেনে চলেন। এনিয়ে সাক্ষাৎকারে বেবো বলেন, 'স্ট্রেন্থ ট্রেনিং নিই, সকালে উঠেই সূর্যদেবকে প্রণাম করি, নিজের কাজটুকু নিজে করে নিই। ত্বকচর্চা আর বোটক্স নিয়ে কোনওদিন ভাবি না। আমার মনে হয়, রোজ রুটিন মেনে চললেই এসবের প্রয়োজন পড়ে না।'

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক