ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা উন্নয়ন খাতে ইউএনডিপির ভূমিকার প্রশংসা বাংলাদেশের নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারত কিছু জানায়নি ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলল পুতিনের দেশ সাফাইকর্মীকে বাড়িতে ডেকে সোনার হার উপহার দিলেন কেন রজনীকান্ত? মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি নোয়াখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা শিক্ষকের চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল গোপনে ভোটের সিল বানিয়ে ব্যবসায়ী ধরা সীমান্তে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করল বিজিবি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: সেনাপ্রধান

হরমনদের দাপটে হতাশায় শেষ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান!

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৫:০৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৫:০৭:২৭ অপরাহ্ন
হরমনদের দাপটে হতাশায় শেষ অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান! ছবি: সংগৃহীত
পরাজয়ের রাতে স্রেফ যন্ত্রণা নয়, আবেগে ভেসে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর জানালেন, এটাই সম্ভবত তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ! যাকে আসন্ন অবসরের ইঙ্গিত হিসেবেই দেখছে ক্রিকেট মহল।

বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের কাছে পরাস্ত হওয়ার জেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জেমাইমা রদ্রিগেজের অপরাজিত ১২৭ ও অধিনায়ক হরমনপ্রীত কৌরের ৮৯ রানের ইনিংসের সামনে অজিদের ৩৩৮ রানের বিশাল টার্গেটও ফুৎকারে উড়ে যায়!

ম্যাচ শেষে হিলির জবাব, ‘পুরো টুর্নামেন্ট জুড়ে সবাই নিজেদের সেরাটা দিয়েছে। তাই এখন এই অবস্থায় দাঁড়িয়ে থাকা সত্যিই হতাশার। আমরা চাপ তৈরি করেছিলাম, সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারিনি!’

এরপর নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই হিলি বলেন, ‘আমি থাকব না!’ ৩৫ বছর বয়সি অধিনায়কের মুখে হাসি, চোখে তির্যক ইঙ্গিত। যোগ করেন, ‘এটাই খেলার সৌন্দর্য। পরের চক্রে নতুনদের সুযোগ আসবে। সামনেই টি–২০ বিশ্বকাপ, সেটা নিয়েই এখন ফোকাস।’

বিশেষজ্ঞদের বড় অংশের অনুমান, হিলির বক্তব্য কার্যত তাঁর একদিনের ক্রিকেট থেকে বিদায়ের ইঙ্গিত। ১২৩টি ম্যাচে ৩ হাজার ৫৬৩ রান করেছেন, গড় প্রায় ৩৬। ঝুলিতে ৭টি শতরান ও ১৮টি হাফসেঞ্চুরি। স্ট্রাইক রেট প্রায় ১০০। এই বিশ্বকাপেও পাঁচ ম্যাচে করেছিলেন ২৯৯ রান, গড় ৭৪.৭৫।

অথচ সেমিফাইনালে ফিনিশিং টাচ দিতে ব্যর্থ পোড়খাওয়া হিলি। জেমাইমার ৮২ রানে সহজ ক্যাচ ফেলে দেন। সেখান থেকেই ঘুরে যায় ম্যাচের মোড়। ভারতের রেকর্ড চেজে সেই ক্যাচই হয়ে ওঠে লড়াইয়ের টার্নিং পয়েন্ট। হয়তো সে কারণেই ম্যাচ শেষে হিলির সংযোজন, ‘যখন আমার মতো বয়সি খেলোয়াড়রা সরে যাচ্ছে, তখন নতুন প্রজন্মকে উঠে আসতে দেখাটা আনন্দের। ফোবে লিচফিল্ড আজ দারুণ ব্যাট করেছে। ওর পারফরম্যান্স প্রমাণ করে, অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ নিরাপদ।’

শুধু হিলি নন। এলিস পেরিও ৩৪ ছুঁয়েছেন। ফলে এক যুগের যে অজি-আধিপত্য, তার অধ্যায় হয়তো শেষের পথে। তবু হিলি আশাবাদী। বলেছেন, ‘আমরা ভুল থেকে শিখব, আরও শক্তিশালী হয়ে ফিরব। এই দলে নতুনদের সামনে অনেক সুযোগ।’

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান