ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পথকুকুরদের প্রসঙ্গে আপ্লুত ‘সইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৪:৪৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৪:৪৯:৪১ অপরাহ্ন
পথকুকুরদের প্রসঙ্গে আপ্লুত ‘সইয়ারা’ খ্যাত অভিনেত্রী অনীত ছবি: সংগৃহীত
প্রথম ছবিতেই তাঁর নামের পাশে ‘তারকা’র তকমা বসেছে। তবে তা সত্ত্বেও ‘সইয়ারা’ খ্যাত বলিউড অভিনেত্রী অনীত পড্ডা মাটিতে পা রেখেই চলতে পছন্দ করেন। ব্যস্ত জীবনে অভিনেত্রীর মন ভাল রাখতে সাহায্য করে তাঁর পোষ্যেরা। সম্প্রতি পথকুকুরদের সঙ্গে একটি দিন কাটালেন অভিনেত্রী। সেই অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পথকুকুর এবং উদ্ধার করা হয়েছে এমন কুকুরদের দেখাশোনা করে। সেখানেই একটি গোটা দিন কাটিয়েছেন অনীত। সমাজমাধ্যমে পথকুকুরদের সঙ্গে তাঁর বেশ কিছু ছবিও অভিনেত্রী ভাগ করে নিয়েছেন। সঙ্গে লিখেছেন, ‘‘এদের সঙ্গে কিছু ক্ষণ সময় কাটালাম, যারা ভাষা ছাড়াই ভালবাসে। পোশাকে ওদের রোম রয়ে গিয়েছে এবং মনের মধ্যে শান্তি।’’ একই সঙ্গে পথকুকুরদের পাশে দাঁড়ানোর জন্য অনুরাগীদের কাছে আবেদন করেছেন অনীত।

পোষ্য এবং তারকা: আলিয়া ভট্ট, জন আব্রাহাম থেকে শুরু করে জাহ্নবী কপূর বা শাহরুখ খান— একাধিক তারকার পোষ্য রয়েছে। তারকাদের ব্যস্ত জীবনের আড়ালে লুকিয়ে থাকে একাকিত্ব এবং নৈরাশ্য। তাঁদের জীবনের প্রতিটি পদক্ষেপের উপর ক্যামেরা তাক করা। তার থেকেও বড় কথা, প্রতিযোগিতাপূর্ণ ইন্ডাস্ট্রিতে প্রতি মুহূর্তে অন্যের চোখে ‘জাজ্ড’ হওয়ার আশঙ্কা। মনোবিদদের একাংশের মতে, সেখানে পোষ্য নিঃশর্ত ভাবে তাঁদের আপন হয়ে উঠতে পারে। পোষ্যের মাধ্যমেই বহু তারকার জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি