ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

ভারতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৪:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৪:২২:১৪ অপরাহ্ন
ভারতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ প্রতিকী ছবি
রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এক তরুণী প্রিয়নাথের বিরুদ্ধে দীর্ঘদিনের সহবাস এবং বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন, যা প্রকাশ্যে আসতেই বীরভূমের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনা জেলা তৃণমূলকে চরম অস্বস্তিতে ফেলেছে।

তরুণী রামপুরহাট থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, ২০১৫ সালে ভোটার কার্ড সংক্রান্ত একটি কাজে প্রিয়নাথ সাউয়ের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সেই সময় প্রিয়নাথ সাহায্যের অজুহাতে তরুণীকে একাধিকবার নিজের অফিসে ও অন্যান্য জায়গায় ডেকে পাঠাতেন। ধীরে ধীরে তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। তরুণীর অভিযোগ, প্রিয়নাথ নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাঁকে দ্রুত বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। দীর্ঘদিনের সহবাসে তরুণী গর্ভবতী হয়ে পড়েন এবং একটি সন্তানের জন্ম দেন।

পাঁচ বছর পর তরুণী যখন বিয়ের কথা তোলেন, তখনই প্রিয়নাথের আচরণে পরিবর্তন আসে। তখনই তরুণী জানতে পারেন, প্রিয়নাথ বিবাহিত এবং তাঁর একটি পুত্র সন্তানও রয়েছে। এই বিষয়টি জানার পর তরুণী সম্পর্ক ছিন্ন করতে চাইলে প্রিয়নাথ তাঁকে হুমকি ও ভয় দেখাতে শুরু করেন। তরুণীর অভিযোগ, প্রিয়নাথ নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এমনকি, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও প্রিয়নাথ জোর করে তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন।

অভিযুক্ত প্রিয়নাথ সাউ শুধু দুইবারের কাউন্সিলরই নন, তিনি সদ্য মনোনীত রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতিও। এমন একজন নেতার বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠায় জেলা তৃণমূলের অন্দরে চরম অস্বস্তি তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই প্রিয়নাথ সাউয়ের বাড়ি ও ওয়ার্ড এলাকায় এক অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে। কেউই এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। তৃণমূলের শীর্ষ নেতৃত্বও এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি প্রতিক্রিয়া জানায়নি।

তরুণীর পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভয়ের মধ্যে দিন কাটাচ্ছিলেন তাঁরা। অবশেষে নিজের ও সন্তানের নিরাপত্তার জন্য তরুণী পুলিশের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ দায়েরের পর পুলিশ বিষয়টি তদন্তে নেমেছে এবং ইতিমধ্যেই প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন