ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

কোরবানির পশু বিক্রিতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৬:০৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৬:০৩:৪৭ অপরাহ্ন
কোরবানির পশু বিক্রিতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ কোরবানির পশু বিক্রিতে চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ
নোয়াখালীর হাতিয়াতে দাবিকৃত চাঁদা না পেয়ে এক মো.নবীর উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

আহত নবীর উপজেলার হরণী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের পূর্ব রসূলপুর গ্রামের নবীর মিস্ত্রি বাড়ির মৃত মো.হোসেনের ছেলে। অভিযুক্ত ফারুক খলিফা (৪৫) একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পশ্চিম রসূলপুর গ্রামের মো.জাবের খলিফার ছেলে।

হামলার শিকার নবীর উদ্দিনের ছেলে মো.আবু ছায়েদ করে বলেন, উপজেলার হাতিয়া বাজারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বড় পশুর হাট বসে। হাটে গরু রাখার জায়গা না হলে স্থানীয়রা তাদের জায়গা বা দোকানের সামনে বাঁশ পুঁতে দিয়ে গরু বিক্রির ব্যবস্থা করে। পশুর হাটের বাহিরে কারো জায়গা বা দোকানের সামনে গরু বিক্রি হলে তারা কিছু টাকা নেয়।

মো.আবু ছায়েদ অভিযোগ করে আরো বলেন, আমার বাবা হাতিয়া বাজারের পশুর হাটের দক্ষিণ পাশে আমাদের দোকানের সামনের জায়গায় বাঁশ পুঁতে গরু বিক্রির ব্যবস্থা করে। গত মঙ্গলবার দুপুরের দিকে ওই জায়গায় এসে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে চাঁদা দাবি করে ফারুক খলিফা। আমার বাবা তাকে জানায় এখানে কি তোমার কোনো পুঁজি আছে, তোমাকে কেন টাকা দেব। তখন তিনি আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাতিয়া বাজারের হাতিয়া টাওয়ারের সামনে ফারুক ও তার সাঙ্গসাঙ্গরা আমার বাবাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। বাবার ডান হাতের প্রায় সব গুলো রগ কেটে বিচ্ছিন্ন মত হয়ে গেছে।  

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফারুক খলিফার মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য সংযুক্ত করা যায়নি।    

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা