ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ ইরানের সড়ক সেতুতে মার্কিন হামলায় নিহত ৭ বায়তুস সালাম উপশহর বড় মসজিদের নির্মাণাধীন নতুন বহুতল ভবন পরিদর্শন ও মুসল্লীদের সাথে কুশল বিনিময়ে রাসিক প্রশাসক সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন ও সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৩:৪৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৩:৪৫:৫৯ অপরাহ্ন
জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা গ্রেপ্তার জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ  মো. নুর আলম (৩৫) নামে এক কৃষকদল নেতাকে আটক করা হয়েছে। পরে উদ্ধারকৃত ২৪ হাজার টাকার জাল নোটসহ তাকে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজার থেকে তাকে আটক করা হয়।

 নুর আলম সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের পূর্ব চরমটুয়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তিনি একই ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে এক বান্ডিল জাল টাকা নিয়ে উপজেলার আবদুল্লাহ মিয়ার হাট বাজারের যান কৃষকদল নেতা নুর আলম। সেখানে তিনি একটি মুদিদোকান থেকে সুজি কিনে এক হাজার টাকার একটি নোট দেন নুর আলম। দোকানদারের কাছ থেকে অবশিষ্ট টাকা ফেরত নিয়ে তিনি দ্রুত চলে যান। দোকানদার সন্দেহবশত এক হাজার টাকার নোটটি পরীক্ষা করে দেখেন, এটি জাল। এরপর তিনি আশপাশের দোকানিদের বিষয়টি জানান। এ সময় দোকানিরা জড়ো হয়ে বাজারের একটি রাস্তা থেকে নুর আলমকে আটক করলে তিনি জাল নোট দেওয়ার বিষয়টি স্বীকার করেন। ওই সময় তার কাছে আরও ২৩ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ নুর আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা নেওয় হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক

‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে’: পিআইবির মহাপরিচালক