ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ধর্ষণের অভিযোগে রাঙামাটির কসমস প্রতিষ্ঠানের মালিক সালাউদ্দিন গ্রেফতার ‎

  • আপলোড সময় : ৩১-১০-২০২৫ ০৩:৩৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১০-২০২৫ ০৩:৩৮:০২ অপরাহ্ন
ধর্ষণের অভিযোগে রাঙামাটির কসমস প্রতিষ্ঠানের মালিক সালাউদ্দিন গ্রেফতার ‎ ধর্ষণের অভিযোগে রাঙামাটির কসমস প্রতিষ্ঠানের মালিক সালাউদ্দিন গ্রেফতার ‎
তরুনীকে ডেকে এনে ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগে রাঙামাটি শহরের কসমস রেষ্টুরেন্ট ও মায়ের দোয়া নার্সারির মালিক সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।‎

‎বৃহস্পতিবার রাতে রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশ।

‎কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তিনি জানান, জনৈক তরুনীর লিখিত অভিযোগের ভিত্তিতে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

‎থানা সূত্রে পাওয়া তথ্যে জানাগেছে, এক তরুনীকে চাকুরির নামে নিজ বাসায় ডেকে আনে কসমসের মালিক সালাউদ্দিন। ভিকটিম তরুনীর অভিযোগ, সালাউদ্দিন উক্ত তরুনীকে বৃহস্পতিবার সকাল নয়টার সময় নিজ বাসায় ডেকে এনে পরে বিকেল ৫টা পর্যন্ত আটকিয়ে রেখে উক্ত তরুনীকে সালাউদ্দিন ধর্ষণ করে।

‎পরবর্তীতে বিকেলে সে মুক্ত হয়ে সন্ধ্যারাতে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগী তরুনী। অভিযোগ পাওয়ার সাথে সাথেই কোতয়ালী থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে সালাউদ্দিনকে গ্রেফতার করে।

‎কোতয়ালী থানার নির্ভরযোগ্য সূত্র জানায়, রাঙামাটি শহরের হোটেল শাপলা(পূর্বের নাম) এর উপরে স্থাপিত অত্যাধূনিক রুফটপ রেষ্টুরেন্টখ্যাত কসমস রেষ্টুরেন্ট এবং মায়ের দোয়া নার্সারির মালিক সালাউদ্দিন এর আগেও গত পহেলা জুলাই এক কলেজ শিক্ষার্থীকে যৌন প্রস্তাবের কারনে উক্ত তরুনী কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়েছিলো। উক্ত তরুনীর কাছে সালাউদ্দিন কর্তৃক কুপ্রস্তাব দেওয়ার অডিও রেকর্ডও সংরক্ষিত আছে।

‎এছাড়াও এই সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক নারীকে চাকুরীর প্রলোভনে শারিরিক সম্পর্কের প্রস্তাবের পাশাপাশি যৌন হয়রানীর অভিযোগ পুলিশ ওয়াকিবহাল রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম