ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৭:৩৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:৩৩:২২ অপরাহ্ন
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ ৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ
মলাইকা অরোরার জীবনে এসেছেন নতুন পুরুষ? সম্প্রতি বেশ কিছু ভিডিয়ো এমন জল্পনাই উস্কে দিচ্ছে। গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। তার পর থেকে কয়েকটি গুঞ্জন শোনা গেলেও সিলমোহর পড়েনি একটিতেও। কিন্তু এ বার এক নতুন পুরুষের সঙ্গে তাঁর রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা।

বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন মলাইকা। তাঁর আশপাশে দেখা গিয়েছিল রকূল প্রীত ও জ্যাকি ভগনানীকে। যদিও নজর কেড়েছেন আরও এক পুরুষ। মলাইকার পাশেই দেখা যায় তাঁকে। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটাগরিকের। মলাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাঁকে। তার পরেই নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “কে এই সুপুরুষ?”

‘গোমাংস’ খেয়ে রামের চরিত্রে অভিনয়? সদ্‌গুরুর মতে, ‘পরের ছবিতে রাবণ হতে পারেন রণবীর’
মলাইকার সঙ্গে এই অচেনা পুরুষকে দেখে অনুরাগীদের একজন লিখেছেন, “দিন দিন যেন মলাইকার বয়স কমছে। এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে ওঁদের একসঙ্গে।” তবে বিপরীত মতও রয়েছে অনেকের। কেউ লিখেছেন, “একসঙ্গে দেখা গিয়েছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনও মানে নেই। হতেই পারে মলাইকার পুত্রের বন্ধু ওই পুরুষ।”

গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করেছেন মলাইকা। মডেল-অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর পুত্র আরহান ও অন্য বন্ধুরা। এই দিন মলাইকার জন্মদিনের কেকের উপরে লেখা ছিল তাঁর বয়স— ৫০। এই দেখে প্রশ্ন তোলেন নেটাগরিক, “সত্যিই কি মলাইকার বয়স ৫০? হিসাব বলছে ওঁর বয়স ৫২। ২০১৯ সালে ৪৬ বছরের জন্মদিন পালন করেছিলেন তিনি।” তবে মলাইকা নিজেও তাঁর পোস্টে জানিয়েছেন, এ বছর তিনি ৫০ বছর পূর্ণ করলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক