ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৭:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:১৮:৪৯ অপরাহ্ন
ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু ছবি: সংগৃহীত
ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশুলি গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সানজিদা ওই বাড়ির মো. আলাউদ্দিনের মেয়ে এবং সামিরা মো. মোসলেউদ্দিনের মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

পুলিশ ও নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে দুজন একই সাথে মাদরাসায় ক্লাস শেষে বাড়ি ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। পুকুরে ঘাটলা থেকে প্রথমে একজন পানিতে পড়ে যায় এবং পুকুরের গভীরতা বেশি থাকায় সে ডুবে যায়। অপরজন তাকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। একপর্যায়ে তাদেরকে পুকুরের ঘাটলায় না দেখে স্বজনরা পুকুরে নেমে তাদেরকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে তাদের দুজনকে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সিরাজুল ইসলাম। তিনি গণমাধ্যমকে বলেন,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার