ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৭:০৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৭:০৫:৪৮ অপরাহ্ন
নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ছবি: সংগৃহীত
তিনি তারকা সন্তান। নিজেও অভিনেত্রী। ফলে খ্যাতির আলো সারা আলি খানের কাছে নতুন বিষয় নয়। কিন্তু, সেই সঙ্গে আসে বিড়ম্বনাও। অভিনেত্রীর কথায়, খ্যাতির সঙ্গেই সারা ক্ষণ ‘ট্রোল’ বা সমালোচনা যেন বিনামূল্যেই হাজির হয়। বিশেষত তা যদি ব্যক্তিগত আক্রমণ হয়, তা হলে যে কোনও মানুষের মনোবল ভেঙে যেতে পারে। কী ভাবে এই মানসিক যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করেন সাইফ-কন্যা?

সাইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে বলিউডে পা রাখেন ২০১৮ সালে। প্রথম ছবি ‘কেদারনাথ’। এর পর একে একে ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘অতরঙ্গী রে’, ‘জরা হটকে জরা বঁচকে’র মতো নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। কাজের মাধ্যমে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। কিন্তু, যে পেশায় দর্শকের মতামতই শেষ কথা, সেখানে লাগাতার কটাক্ষ সহ্য করাও সহজ নয়। অভিনেত্রীর কথায়, “আপনি যদি সমাজের পরিচিত মুখ হন, তা হলে চারিদিক থেকে প্রচুর মতামত আসে। তা আপনি চান আর না চান। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমিও নিজের মনে একটা ছাঁকনি তৈরি করতে সক্ষম হয়েছি।”

সারা আরও বলেন, “আমি নিজেকে বার বার মনে করাই যে, আমার কাজের সম্পর্কে সংগঠিত সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি।” কিন্তু, সমালোচনা তো অনেক সময়েই কটাক্ষের রূপেও ধেয়ে আসে, তখন? অভিনেত্রী যোগ করেন, আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় তাঁকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলি নিজের মনে প্রবেশ করতে দেন না। সারা বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি কে — আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাঁদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন