ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা!

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৬:৫৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৬:৫৬:৫৪ অপরাহ্ন
প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! ছবি: সংগৃহীত
প্রশান্ত মহাসাগরে আরও এক মাদকবোঝাই নৌকা ধ্বংস করল আমেরিকা! বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে এই দাবি করেছে পেন্টাগন। পেন্টাগনের প্রধান পিট হেগসেথ জানিয়েছেন, এই হামলায় মৃত্যু হয়েছে চার জনের।

সমাজমাধ্যম এক্স-এ একটি পোস্টে পিট জানিয়েছেন, বুধবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত আর একটি নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। সঙ্গে হামলার একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট জাহাজে আচমকা বড়সড় বিস্ফোরণ হচ্ছে। পরমুহূর্তেই আগুন লেগে যাচ্ছে জাহাজটিতে। তবে মার্কিন সরকারের প্রকাশিত আগের ভিডিয়োগুলির মতো এ বারের ভিডিয়োতেও জাহাজের কিছু অংশ অস্পষ্ট করে দেওয়া হয়েছে। ফলে তাতে ঠিক কত জন আরোহী ছিলেন, তা বোঝা যাচ্ছে না।

সঙ্গে পিট এ-ও ঘোষণা করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে আন্তর্জাতিক জলসীমায় এই অভিযানগুলি চালানো হচ্ছে। এ ধরনের অভিযানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৬২ জনের। পিটের কথায়, ‘‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই জাহাজটিও অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। একটি অতি প্রচলিত মাদক পাচারের পথ ধরে এগোচ্ছিল এটি। জাহাজে মাদকও ছিল।’’ যদিও হামলার ভিডিয়ো ছাড়া এখনও পর্যন্ত মাদক পাচারের সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি ওয়াশিংটন।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই পূর্ব প্রশান্ত মহাসাগরে চারটি নৌকায় পর পর হামলায় ১৪ জন নিহত হন। বেঁচে যান একজন। তার পর পরই ফের একই ধাঁচের ঘটনা ঘটল আন্তর্জাতিক জলসীমায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়