ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় আলেয়া বেগমের কবর জিয়ারত, দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা সওজ'র নির্বাহী প্রকৌশলীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ মোহনপুরে নবাগত অফিসার ইনচার্জ ওসি'র যোগদান অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর পাশে প্রশাসন, ত্রিশালে ইউএনও’র মানবিক উদ্যোগে মিললো আশ্রয় রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান মদ, ইয়াবা ও ট্যাপেনটাডল জব্দ গোরহাঙ্গা ফ্লাইওভার ও শালবাগান কাঁচাবাজার ৭ দিনের মধ্যে রাস্তা উন্মুক্তের নির্দেশ রাসিক প্রশাসকের ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ, রাজশাহীতে গ্রেপ্তার যুবক লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন ডিজিটাল সময়ের নতুন আতঙ্ক ‘ল্যাপটপ স্পাইন’ শ্রীদেবীর মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন মেয়ে জাহ্নবী কাপুর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

তানোরে সরকারি খাদ্য গুদামের চাল কমের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানকে জুতা পেটা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৫:৫৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:৫৭:৩৬ অপরাহ্ন
তানোরে সরকারি খাদ্য গুদামের চাল কমের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানকে জুতা পেটা তানোরে সরকারি খাদ্য গুদামের চাল কমের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানকে জুতা পেটা
রাজশাহীর তানোরে সরকারি খাদ্য গুদামের চাল কম দেওয়ার প্রতিবাদ করায় কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টুকে জুতা পেটা করার অভিযোগ উঠেছে গুদাম কর্মকর্তা ও তার ভাড়াটিয়া লোকজনের বিরুদ্ধে। বুধবার সকাল ১১টার দিকে কামারগাঁ খাদ্য গুদামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কামারগাঁ খাদ্য গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুর রহমানের অধীনে খাদ্যবান্ধব (ভিডাব্লিউভি) প্রকল্পের আওতায় দুঃস্থদের জন্য চাল বিতরণের প্রস্তুতি চলছিল। প্রত্যেকের জন্য ৩০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও প্রতি বস্তায় তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত কম পাওয়া যায়। ইউপি চেয়ারম্যান মিন্টু বিষয়টি জানতে চাইলে কর্মকর্তা আতিকুর রহমান ক্ষিপ্ত হয়ে পড়েন।


চেয়ারম্যান সুফি কামাল মিন্টু জানান, “খাদ্য গুদাম থেকে চাল উত্তোলনের পর ৫০ কেজির শতাধিক বস্তায় গড়ে তিন থেকে চার কেজি করে কম পাওয়া যায়। আমি বিষয়টি জানতে চাইলে কর্মকর্তা বলেন, ‘আপনার কোনো কথা চলবে না।’ এরপর তার ভাড়াটিয়া মশিউর রহমান পায়ের জুতা খুলে আমাকে পেটাতে থাকে। এর পর গুদামের মূল গেটে তালা মেরে আমাকে আটকে রাখে।”


তিনি আরও বলেন, “আমি দ্রুত ইউএনও স্যারকে ফোনে বিষয়টি জানাই। কিছুক্ষণের মধ্যেই উপজেলা খাদ্য কর্মকর্তা এসে আমাকে উদ্ধার করেন এবং গুদামের চাল পুনরায় ওজন করে কম থাকার সত্যতা পান। পরে গুদাম থেকে ৬ বস্তা চাল জরিমানা হিসেবে ফেরত দেওয়া হয়।”

অভিযুক্ত গুদাম কর্মকর্তা আতিকুর রহমান রাজশাহীর সময়কে বলেন, “চাল বের হয়ে যাওয়ার পর আমার আর কিছু করার ছিল না। চেয়ারম্যান আমাকে লাঞ্ছিত করেছেন, আমি নয়।”

তবে কেন তার ভাড়াটিয়া মশিউর গুদামে উপস্থিত ছিল এবং কেন চেয়ারম্যানকে জুতা দিয়ে মারধর করে আটকে রাখা হয়েছিল- এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। বিষয়টি তিনি এড়িয়ে যান।

উপজেলা খাদ্য কর্মকর্তা শেখ মলিউজ্জামান সজিব বলেন, “ঘটনার সত্যতা পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট গুদাম কর্মকর্তাকে দ্রুত বদলি করতে হবে, নইলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ, রাজশাহীতে গ্রেপ্তার যুবক

ডিজিএফআই পরিচয়ে নারীদের প্রতারণা, আপত্তিকর ভিডিও ধারণ, রাজশাহীতে গ্রেপ্তার যুবক