ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ডা. কাজেম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৫:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:৩২:০৭ অপরাহ্ন
ডা. কাজেম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডা. কাজেম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
 

ডা. কাজেম হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী রাজশাহীর চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেছেন রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক লাউঞ্জে বৈষম্যবিরোধী চিকিৎসক ফোরামের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. গোলাম কাজেম আলীর মৃত্যুর দুই বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা বলেন, ‘এই হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত এবং বিগত সরকারের মদদে সংঘটিত।’

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ 

সম্মেলন শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘তৎকালীন সরকার নির্বাচনের ঠিক আগে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের ভয় দেখাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও এর বিচার হয়নি।’ বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত বিচার না হলে চিকিৎসক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রয়োজনে চিকিৎসাসেবা বন্ধ রাখার ঘোষণাও আসতে পারে।

সংবাদ সম্মেলনে এবং মানববন্ধনে ডা. মশিউর রহমান, ডা. জাহাঙ্গীর আলম, ডা. এম মুর্শেদ, ডা. এ এস এম আব্দুল্লাহ এবং ডা. গোলাম রব্বানীসহ শিক্ষক, চিকিৎসক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর গভীর রাতে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে মহানগরীর বর্ণালী মোড়ে দুর্বৃত্তরা ডা. গোলাম কাজেম আলীর পথরোধ করে মাইক্রোবাস থেকে নেমে বুকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম