ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীতে অভিনব কায়দায় বহনকালে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৫:৩১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:৩১:০১ অপরাহ্ন
রাজশাহীতে অভিনব কায়দায় বহনকালে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ রাজশাহীতে অভিনব কায়দায় বহনকালে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
 

হবিগঞ্জ থেকে পিকআপ ভ্যানের স্বাভাবিক গঠন বিকৃত করে অভিনব কায়দায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, রাজশাহী। বুধবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে-কতিপয় মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রাজশাহী অভিমুখে আসছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং ভোরে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। পরে পিকআপভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার ড্রাইভার শেখ মো. ফয়সাল মিয়া নাসিরনগর থানার হেলপার মো. আলম (২৫), ।

অভিযানে জব্দ করা হয়-৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, একটি পিকআপ, দুটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড এবং নগদ ২ হাজার ৫০০ টাকা।

র‌্যাব জানায়, তল্লাশিকালে পিকআপের চালকের সিটের নিচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরি বিশেষ চেম্বারের ভেতর অভিনব কায়দায় গাঁজা লুকিয়ে রাখা হয়। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে ওই গোপন চেম্বারের অস্তিত্ব বোঝার উপায় ছিল না।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানিয়েছে, তারা একটি আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। এর আগে তারা পিকআপে মালামাল পরিবহনের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অঞ্চল থেকে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার