ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

অভিনব কৌশলে ভারতীয় নাগরিকের বাংলাদেশে প্রবেশ

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৯:৩৭ অপরাহ্ন
অভিনব কৌশলে ভারতীয় নাগরিকের বাংলাদেশে প্রবেশ অভিনব কৌশলে ভারতীয় নাগরিকের বাংলাদেশে প্রবেশ
অভিনব কৌশলে সীমান্ত নদী ইছামতী নদী পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরার কালিগঞ্জে প্রবেশ করায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম বীরেশ্বর দাশগুপ্ত (৪৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় নাগরিক বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকার কাজে ব্যবহার করা হয়।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত ইছামতী নদী পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান তিনি। ট্যাংকটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন।

জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক বীরেশ্বর দাশগুপ্ত জানান, বাক্স বানিয়ে নদীতে নেমেছিল। পরবর্তীতে জোয়ার তাকে ভাসিয়ে বাংলাদেশের মধ্যে নিয়ে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিজিবি আটক করে তাকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ