ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

রামেকে এই প্রথম মৃতপ্রায় রোগীদের জন্য হেডফোনের মাধ্যমে ধর্মীয় বানী শোনানোর ব্যবস্থা

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০৫:৩৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০৫:৩৮:৪৮ অপরাহ্ন
রামেকে এই প্রথম মৃতপ্রায় রোগীদের জন্য হেডফোনের মাধ্যমে ধর্মীয় বানী শোনানোর ব্যবস্থা রামেকে এই প্রথম মৃতপ্রায় রোগীদের জন্য হেডফোনের মাধ্যমে ধর্মীয় বানী শোনানোর ব্যবস্থা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃতপ্রায় রোগীদের জন্য হেডফোনের মাধ্যমে ধর্মীয় বানী শোনানোর ব্যবস্থা করা হয়েছে। 

২০১১ সালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালুর এই প্রথম বুধবার (২৮ মে) থেকে এ ব্যবস্থা চালু করা হয়। বিষয়টি ফেসবুকে তুলে ধরেন আইসিইউ’র ইনচার্জ মোস্তফা কামাল নূপুর।

তিনি লেখেন, আইসিউ চালু করার পর থেকে অনেক রোগীর স্বজনরা আমাকে অনুরোধ করে থাকেন, তাদের প্রিয়জনকে মৃত্যুর সময় যেন নিজ ধর্মীয় কোন বানী শোনানো হয়। নানান কারনে এত দিন এটা বাস্তবায়ন করতে পারিনি।

মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায়, একজন ব্যক্তির অনুদানের কারনে বুধবার থেকে মৃতপ্রায় রোগীর স্বজনদের চাহিদা সাপেক্ষে নিজ ধর্ম অনুযায়ী হেডফোনের মাধ্যমে শোনার ব্যবস্থা করতে পেরেছি।

বুধবার প্রথম দিন, পবিত্র কোরআন মজিদ রেকর্ড করা তেলওয়াত দুজন মৃত্যুপ্রায় রোগীকে শোনানো শুরু হলো। আলহামদুলিল্লাহ। এতে অনেক রোগীর স্বজনরা এটাতে মানসিক শান্তি পাবেন।

শুধুমাত্র আইসিইউতে ভর্তি রোগীর স্বজনদের চাহিদা অনুযায়ী কোরআন মজিদের তেলওয়াত বা দোয়া গুলোর রেকর্ড শোনানো হবে।
হিন্দু ধর্মের জন্য গীতা এবং খৃষ্টান ধর্মালম্বী দের জন্য বাইবেল শোনানোর ব্যবস্থাও নেওয়া হয়েছে।

আইসিইউতে ভর্তি রোগীর স্বজনদের দীর্ঘ দিনের একটা চাহিদা (শেষ সময়ে ধর্মের বানী পৌঁছানোর) পূরন করতে পেরে ভালো লাগছে। রামেক হাসপাতালের ৪০ শয্যার আইসিইউর প্রতিটি রোগী আপনাদের দোয়ায় থাকবে এ কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪