ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

আরও এক নেতা এনসিপি ছাড়লেন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:২৫:৪৯ অপরাহ্ন
আরও এক নেতা এনসিপি ছাড়লেন আরও এক নেতা এনসিপি ছাড়লেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. মাসুদ আলম পদত্যাগ করেছেন। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বেচ্ছায় তিনি এই পদ থেকে সরে দাঁড়ান।

বিষয়টি নিশ্চিত করে মো. মাসুদ আলম জানান, তিনি এনসিপির কুমিল্লা জেলার তত্ত্বাবধায়ক ও জেলা প্রধান সমন্বয়কারী বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

নিজের পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, আমি মো. মাসুদ আলম, যুগ্ম সমন্বয়কারী (এনসিপি), ব্রাহ্মণপাড়া উপজেলা, কুমিল্লা। স্বেচ্ছায়, সুস্থ মস্তিষ্কে ও নিজের সিদ্ধান্তের আলোকে “জাতীয় নাগরিক পার্টি”-এর ব্রাহ্মণপাড়া উপজেলা সমন্বয় কমিটির “যুগ্ম সমন্বয়কারী” পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্রটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পদত্যাগের কারণ জানতে চাইলে মো. মাসুদ আলম বলেন, এনসিপি কারও ব্যক্তিগত সম্পত্তি নয় যে কেউ এসে পদ-পদবি নিয়ে সংগঠনকে বিতর্কিত করবে, গ্রুপিং সৃষ্টি করবে বা জুলাই বিপ্লবের সহযোগী দলকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াবে। আমি এমন কার্যকলাপ মেনে নিতে পারিনি।

মাসুদ আলম আরও বলেন, যদিও আমি সংগঠনের কার্যক্রমে বেশি সময় দিতে পারিনি। তারপরও সমালোচনার কেন্দ্রবিন্দুতে আমাকে রাখা হচ্ছে। ব্রাহ্মণপাড়ার কয়েকজন মানসিকভাবে অস্থির প্রতিনিধির হীনম্মন্য আচরণে আমি হতাশ। তাই সংগঠন থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন