ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্ম, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০৫:১৯:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০৫:১৯:৪২ অপরাহ্ন
বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্ম, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাশে পোল্ট্রি ফার্ম, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
খুলনার পাইকগাছা উপজেলার ২৬ নং মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে দুটি পোল্ট্রি ফার্ম থাকার কারণে বিদ্যালয়ের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের নাকাল হতে হচ্ছে দুর্গন্ধে।

এছাড়াও এখানে উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষকরা। কেন্দ্রের পাশে একটি পোল্ট্রি ফার্ম থাকায় সারাক্ষণ দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রশিক্ষণ চলাকালীন শিক্ষক প্রশিক্ষণার্থীরা নাক চেপে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় মো. নুরুজ্জামানের মালিকানাধীন দুটি পোল্ট্রি ফার্ম বিদ্যালয়ের একেবারে সংলগ্ন স্থানে স্থাপিত। ফার্মগুলো থেকে নির্গত দুর্গন্ধ ও বর্জ্য পদার্থের কারণে বিদ্যালয় প্রাঙ্গণে দূষণ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শীত মৌসুমে দুর্গন্ধের মাত্রা বেড়ে যায়, যা শিক্ষার্থীদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা জানান, দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠদান ও পাঠগ্রহণ করা কঠিন হয়ে পড়ে। ছোট ছোট শিক্ষার্থীরা অনেক সময় অসুস্থও হয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার ফার্ম মালিককে অনুরোধ করা হলেও তিনি কোনো গুরুত্ব দেননি।  এমনকি স্যানিটারি ইনস্পেক্টর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তাগিদেও ফার্ম মালিক কর্ণপাত করেননি।

উপজেলা প্রাইমারী এডুকেশন ট্রেনিং সেন্টার এর ইন্সট্রাক্টর মো. ঈমান আলী জানান, এটা নিয়ে আমরা একাধিকবার ইউএনও অফিসে আবেদন করেছি। ফার্ম কর্তৃপক্ষ সময় নিয়েও সেটা এখনো অপসারণ করে নাই। উক্ত বিষয়ে উপজেলা স্যনিটারি ইন্সপেক্টর উদয় মণ্ডল পরিদর্শন করেছে কিন্তু তার কাছ থেকেও সময় নিলেও এখনো পর্যন্ত সেটা অপসারণ করা হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পাইকগাছা বরাবর লিখিতভাবে বিষয়টি অবহিত করেছে। আবেদনপত্রে বিদ্যালয়ের পাশের দুটি পোল্ট্রি ফার্ম অপসারণ করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, বিষয়টি নিয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি এটা তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা