ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

ব্যস্ত জীবনে ব্যালেন্স আনতে বিশেষ টিপস চিকিৎসকের

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০২:৫৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০২:৫৮:৪০ অপরাহ্ন
ব্যস্ত জীবনে ব্যালেন্স আনতে বিশেষ টিপস চিকিৎসকের প্রতিকী ছবি
বেশি কাজের চাপ থাকলেই একটা সময় পর মানসিক ক্লান্তি চলেই আসে, সে আপনার যতই পছন্দের জিনিস হোক। মন ক্লান্ত হলে মনোযোগটুকু চলে যায়, প্রোডাক্টিভিটি কমে, খিটখিটে মেজাজ, স্ট্রেস, মাথাব্যথা এবং ঘুমের ব্যাঘাত দেখা দেয়। তবে কিছু নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস এবং ট্রিকস মেনে চললে মস্তিষ্ককে দ্রুত 'অ্যাক্টিভেট' করা যেতে পারে।

মিশিগান নিউরোসার্জারি ইনস্টিটিউটের নিউরোসার্জন জে. জগন্নাথন ২৯ অক্টোবর তাঁর ইনস্টাগ্রাম পোস্টে নিজের অভিজ্ঞতা থেকে এমনই পাঁচটি অভ্যাস শেয়ার করেছেন - যেগুলো তিনি ১৩ ঘণ্টার অপারেটিং রুম ডে ও একের পর এক কেসের পরও মানসিক ক্লান্তি কাটাতে ব্যবহার করেন। চিকিৎসকের কথায়, এগুলো দৈনন্দিন জীবনে অনুকরণ করলে আপনি আপনার মস্তিষ্কের পুনরুদ্ধারের ক্ষমতা বাড়াতে পারবেন।

ডাঃ জগন্নাথন বলছেন, কোনও চাপের কাজেই কিছুটা হলেও মানসিক ক্লান্তি অনিবার্য, কিন্তু ভাল খবর এটাই যে, একে নিয়ন্ত্রণে আনার উপায় আছে। তিনি নিজে ১৩ ঘণ্টার সার্জারি শিফটের পরও এবং টানা কাজের পর এই পাঁচ নিয়ম মানেন এবং অনেকে এগুলো তাঁদের দৈনন্দিন রুটিনে যোগ করলে উপকৃত হবে বলে মনে করেন।

১) ঘুমকে সর্বোচ্চ গুরুত্ব দিন - ঘুমের সময় এবং নিয়ম মেনে চলুন: ডঃ জগন্নাথন বলেন, মস্তিষ্কের 'রক্ষণাবেক্ষণে'র জন্য রাতের নিয়মিত ৭–৯ ঘণ্টা ঘুম লাক্সারি নয়, বরং প্রয়োজন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সার্কেডিয়ান রিদম বদলে যেতে পারে। যদি ঘুমে সমস্যা অনুভব করেন, তাহলে মেলাটোনিন বা প্রাকৃতিক ওষুধের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম মানসিক ক্লান্তি কমাতে এবং ক্লান্ত দিনের শেষে মস্তিষ্কের খেয়াল রাখতে অত্যন্ত জরুরি।

২) প্রতিদিন নড়াচড়া করুন - শারীরিক কসরত জরুরি: দ্বিতীয় টিপস হিসেবে তিনি শারীরিক কসরতের ওপর জোর দিয়েছেন। গবেষণাও দেখায়, নিয়মিত শরীরচর্চা কগনিটিভ ফাংশনে বড় প্রভাব ফেলে। ডাঃ জগন্নাথন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে জানিয়েছেন, প্রতি সকালে প্রায় ৬০০ ক্যালোরি ঝরান - তাঁর দিনগুলো সাধারণত চরম ব্যস্ততায় কাটায় তিনি সকাল ৪টেয় উঠেন এবং এক ঘণ্টা সাঁতার কাটেন। এই প্ল্যান তাঁর মনকে শান্ত করে, মনোযোগ বাড়ায় এবং সারাদিনের কাজের জন্য প্রস্তুত করে।

৩) পর্যাপ্ত জল খান - হাইড্রেশন বজায় রাখুন: প্রতিদিন দুই লিটার জল খাওয়া শারীরিক ও মানসিক ক্লান্তি দুটোই কমাতে সাহায্য করে - এটাই ডাঃ জগন্নাথনের বিশেষ টিপস। পর্যাপ্ত হাইড্রেশন মাংসপেশির ক্লান্তি কমায়, মনোযোগ বাড়ায় এবং মানসিক ক্লান্তি ঠেকিয়ে রাখে। সুতরাং কাজের মাঝে নিয়মিত অল্প করে জল খেতে ভুলবেন না।

৪) মাইক্রো-ব্রেক নিন - ছোট ছোট বিরতি কাজে দেয়: লম্বা সময় ধরে বা টানা কাজের মাঝেই কিছু কিছু ২ মিনিটের ছোট ‘রিসেট’ মস্তিষ্ককে আবারা ফোকাস করাতে সাহায্য করে। তিনি জানিয়েছেন, সার্জারির দিনেও তিনি নিয়মিত ছোট বিরতি নেন, কেসের মাঝখানে হাত-পা টানটান করা, হাঁটা - এই সবই ফিরে এসে কাজে মনোযোগ বাড়ায়।

৫) মাইন্ডফুলনেস অনুশীলন করুন: ডাঃ জগন্নাথন মনে করেন মাইন্ডফুলনেস বা ধ্যান খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, দিনের মধ্যে ৫–১০ মিনিট শুধু শ্বাস-প্রশ্বাস বা মাইন্ডফুলনেস অভ্যাস করলেই ফোকাস বাড়ে এবং যখন ক্লান্তি মাথাচাড়া দেয় তখন তা অনেকাংশেই কমে যায়। যদি চারপাশে শান্ত পরিবেশ নাও পান, তবুও শ্বাস-প্রশ্বাসের ওপর গভীর মনোযোগ দেওয়া অনুশীলন করেই তা করতে পারেন। এটা যে কোনও জায়গাতে করতে পারলেও কার্যকরী।

ডাঃ জগন্নাথন একটি বিশেষ কথাতেই জোর দিয়ে বলেছেন - ক্লান্তি আপনার কাজের অংশ হতে পারে, কিন্তু বার্নআউট হতে থাকা কিন্তু বাধ্যতামূলক নয়। সঠিক অভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম, শরীরচর্চা, হাইড্রেশন এবং মাইন্ডফুলনেস মিলিয়ে মস্তিষ্ককে দ্রুত 'রিসেট' করা সম্ভব। এই ছোট ছোট নিয়মগুলো নিয়মভাবে পালন করলে চাপমুক্ত এবং কার্যকর জীবনযাপন অনেকটাই সহজ হয়ে ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি