ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ!

  • আপলোড সময় : ৩০-১০-২০২৫ ০২:১৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৫ ০২:১৭:১৮ অপরাহ্ন
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ! ছবি: সংগৃহীত
মলাইকা অরোরার জীবনে এসেছেন নতুন পুরুষ? সম্প্রতি বেশ কিছু ভিডিয়ো এমন জল্পনাই উস্কে দিচ্ছে। গত বছর অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদ হয় মলাইকার। তার পর থেকে কয়েকটি গুঞ্জন শোনা গেলেও সিলমোহর পড়েনি একটিতেও। কিন্তু এ বার এক নতুন পুরুষের সঙ্গে তাঁর রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা।

বুধবার রাতে এনরিকে ইগলেসিয়াসের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন মলাইকা। তাঁর আশপাশে দেখা গিয়েছিল রকুল প্রীত ও জ্যাকি ভগ্নানীকে। যদিও নজর কেড়েছে আরও এক পুরুষ। মলাইকার পাশেই দেখা যায় তাঁকে। পরনে সাদা শার্ট ও ডেনিম প্যান্ট। যুবকের বয়স ৩০-এর ঘরে বলে অনুমান নেটাগরিকের। মলাইকার চোখে চোখ রেখে কথা বলতেও দেখা যায় তাঁকে। তার পরেই নেটাগরিক প্রশ্ন তুলেছেন, “কে এই সুপুরুষ?”

মলাইকার সঙ্গে এই অচেনা পুরুষকে দেখে অনুরাগীদের একজন লিখেছেন, “দিন দিন যেন মলাইকার বয়স কমছে। এই জুটি কিন্তু খুবই রসায়নপূর্ণ। খুবই উষ্ণ লাগছে ওঁদের একসঙ্গে।” তবে বিপরীত মতও রয়েছে অনেকের। কেউ লিখেছেন, “একসঙ্গে দেখা গিয়েছে মানেই প্রেমিক হতে হবে, এর কোনও মানে নেই। হতেই পারে মলাইকার পুত্রের বন্ধু ওই পুরুষ।”

গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করেছেন মলাইকা। মডেল-অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর পুত্র আরহান ও অন্য বন্ধুরা। এই দিন মলাইকার জন্মদিনের কেকের উপরে লেখা ছিল তাঁর বয়স— ৫০। এই দেখে প্রশ্ন তোলেন নেটাগরিক, “সত্যিই কি মলাইকার বয়স ৫০? হিসাব বলছে ওঁর বয়স ৫২। ২০১৯ সালে ৪৬ বছরের জন্মদিন পালন করেছিলেন তিনি।” তবে মলাইকা নিজেও তাঁর পোস্টে জানিয়েছেন, এ বছর তিনি ৫০ বছর পূর্ণ করলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা