ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৪:৩৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৪:৩৩:১৫ অপরাহ্ন
রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হবিবুর রহমানের সভাপতিত্বে বুধবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা রাজশাহী বিভাগে হৃদরোগে মৃত্যুহার কমানোর ওপর জোর দেন এবং এনসিডি কর্নারের সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। জানানো হয়, বর্তমানে বিভাগজুড়ে ১ লক্ষেরও বেশি উচ্চ রক্তচাপের রোগী এবং ৫০ হাজারেরও বেশি ডায়াবেটিস রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৬১ শতাংশ, যা অনেক উন্নত দেশের সমতুল্য। তবে, উদ্বেগজনকভাবে ২৪ শতাংশ রোগী নিয়মিত ফলোআপে আসেন না এবং ১৪ শতাংশ রোগীর উচ্চ রক্তচাপ এখনও অনিয়ন্ত্রিত।

বক্তারা ২০২৫ সালের মধ্যে দেশে হৃদরোগজনিত মৃত্যুহার এক-চতুর্থাংশ কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা, উচ্চ রক্তচাপের ব্যাপকতা ১৮ শতাংশে নামানো এবং লবণ ব্যবহারের হার ২৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান।

সভায় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. নুরুল ইসলাম, বিভাগীয় উপপরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ইবনে ইমাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. রোজী আরা খাতুন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. রুহুল আমিন, রাজশাহী সিভিল সার্জন ডা. এস এম রাজিউল করিম, পাবনার ডা. আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের ডা. নুরুল আমিন, নাটোরের ডা. মোক্তাদির আরেফিন, চাঁপাইনবাবগঞ্জের ডা. একেএম সাহাব উদ্দীন, বগুড়ার ডা. খুরশীদ আলম, নওগাঁর ডা. আমিনুল ইসলাম, জয়পুরহাটের ডা. আল মামুন, এবং এনসিডি প্রতিনিধি ডা. রাহাত চৌধুরী।

এই সমন্বয় সভা রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার