ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৪:২০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৪:২০:১০ অপরাহ্ন
ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না ছবি: সংগৃহীত
নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের সিনেমায় অভিনয়ের মাধ্যমে যেন নতুনভাবে আবিষ্কৃত হয়েছেন তামান্না। গত বছর ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গান দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি ফিল্মফেয়ার সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আগে বলিউডে ৩০ বছর পার করা অভিনেত্রীদের সাধারণত ‘সাইড চরিত্রে’ সীমাবদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন চিত্রনাট্যকার ও পরিচালকরা তাদের জন্যই জটিল, গভীর ও আকর্ষণীয় চরিত্র লিখছেন। এই পরিবর্তনকে তিনি দেখছেন অত্যন্ত ইতিবাচকভাবে।

তার ভাষায়, আমি ভেবেছিলাম, এখন কাজ শুরু করব, ৩০-এর পর বিয়ে করে সংসার করব। কারণ তখন পরের বয়সের নারীদের জন্য তেমন চরিত্র লেখা হতো না।

তবে সময়ের সঙ্গে বদলেছে সিনেমা ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গিও। তামান্না বলেন, ২৭-২৮ বছর বয়সে এসে আমি সত্যিকারের নিজেকে চিনেছি। ঠিক তখনই ইন্ডাস্ট্রিতে শুরু হলো আমাদের বয়সী নারীদের জন্য দারুণ চরিত্র লেখা। এখন সবার মধ্যে পরিবর্তন এসেছে। বয়স নিয়ে ভয়টা কেন-এটা আজও বুঝি না! বয়স যেন কোনো রোগ! অথচ বয়স বাড়া তো এক অসাধারণ ব্যাপার।

তার মতে, বয়স কখনোই ভয় পাওয়ার বিষয় নয়। মানুষ বয়সকে ভয় পায় কেন? অভিজ্ঞতা, পরিপক্বতা-সব কিছুই তো বয়স বাড়ার সঙ্গে আসে।

আগামী দিনে তামান্নাকে দেখা যাবে ‘ও রোমি’, ‘ভ্যান-ফোর্স অব দ্য ফরেস্ট’ এবং ‘নো এন্ট্রি ২’-সহ বেশ কয়েকটি সিনেমায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ