ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ মাদকমুক্ত ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে জনসচেতনামূলক শোভাযাত্রা আমেরিকা-ইরান লিখিত চুক্তির আড়ালেও থেকে যাবে অনেক ‘হিসাব’! ‘ভইরা দে’ গ্রুপের ইমনসহ গ্রেফতার ৩ নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ নগরীতে পথভ্রষ্ট দুই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করলেন পুলিশ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০ রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা

চুয়াডাঙ্গায় বোনকে দাফন করতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৪:১৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৪:১৩:৩২ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় বোনকে দাফন করতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু ফাইল ফটো
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বোনের মরদেহ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুগডুগি গ্রামের নূরু মণ্ডলের স্ত্রী শিরিনা খাতুন (৫০) মঙ্গলবার (২৭ অক্টোবর) গভীর রাতে নিজ ঘরে মারা যান। বুধবার ভোরে তার বড় মেয়ে সান্ত্বনা স্বপ্নে দেখেন মা মারা গেছেন। পরে তিনি ঘরে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি নিশ্চিত হন। এ সময় পরিবারে শুরু হয় আহাজারি।

সংবাদ পেয়ে শিরিনা খাতুনের ভাই নিজাম উদ্দিন (৬০) পার্শ্ববর্তী দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রাম থেকে বোনের মরদেহ দেখতে ছুটে আসেন। কিন্তু মরদেহ দেখার কিছুক্ষণের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে উজিরপুর এলাকায় তার মৃত্যু হয়।

নিহত নিজাম উদ্দিন দর্শনা থানার আকন্দবাড়ীয়া গ্রামের মৃত জানবার মণ্ডলের বড় ছেলে।

এদিকে ভাই-বোনের এমন পরপর মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বেলা ১২টার দিকে শিরিনা খাতুনের জানাজা শেষে ডুগডুগি কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে, তার ভাই নিজাম উদ্দিনের জানাজা আছরের পর আকন্দবাড়ীয়া গ্রামের তমালতলা কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে পরিবার সূত্র জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে মেধাবী শিক্ষার্থী ত্বাকির সাক্ষাৎ